News Flash

  • Home
  • Uncategorized
  • ১২ দফা দাবীতে জেলা শাসককে গণমুক্তি পরিষদ ও টিওয়াইএফের গণডেপুটেশন
Image

১২ দফা দাবীতে জেলা শাসককে গণমুক্তি পরিষদ ও টিওয়াইএফের গণডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের হাতে অধিক ক্ষমতা প্রদান ,সি এ এ বাতিল করা এবং ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা সহ গুরুত্বপূর্ণ দাবিতে শুক্রবার গণমুক্তি পরিষদ এবং ট্রাইবেল ইয়োথ ফেডারেশনের পক্ষ থেকে মেলারমাঠে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷ বিক্ষোভ প্রদর্শন শেষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাধাচরণ দেববর্মা এবং নরেশ জিয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷


১২দফা গুরুত্বপূর্ণ দাবিতে বিক্ষোভ মিছিল সংঘটিত করা হলে পুলিশ তাদের মিছিলের গতি রোধ করার চেষ্টা করে৷ এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়৷ শেষ পর্যন্ত পুলিশ মেশিনের গতি রোধ করলে অফিসে প্রতিবাদ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷ ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাধাচরণ এবং নরেশ জমাতিয়া বলেন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এর হাতে অধিক ক্ষমতা প্রদানের জন্য দীর্ঘদিন ধরেই সংগঠনের পক্ষ থেকে দাবি জানিয়ে আসা হচ্ছে৷শুধু তাই নয় ককবড়ক ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য দাবি জানানো হচ্ছে৷


অবিলম্বে এসব দাবি পূরণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেন৷ উল্লেখ্য ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বামপন্থী উপজাতি সংগঠন গণমুক্তির পরিষদ ইতিমধ্যে তাদের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে৷ এর অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল এবং সভা সংগঠিত করে৷জেলা পরিষদ এলাকা তে ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করেছে গণমুক্তি পরিষদ৷ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে শাসক দলকে টেক্কা দিতে গণমুক্তি পরিষদ নিজেদের সংগঠনকে সাজিয়ে তোলার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top