News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা-মিজোরাম বিতর্কিত সীমান্তে মন্দির নির্মাণ, মামিত জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
Image

ত্রিপুরা-মিজোরাম বিতর্কিত সীমান্তে মন্দির নির্মাণ, মামিত জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি

আগরতলা, ১৬ অক্টোবর (হি. স.)৷৷ বিতর্কিত সীমান্তে মন্দির নির্মাণ-কে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাঘাত ঘটার আশঙ্কায় মিজোরামের মামিত জেলায় ফুলডুঙশেই জম্পুই এবং জামুয়ান্টল্যাং এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন৷ আগামী ১৯ ও ২০ অক্টোবর ত্রিপুরার সংরাঙ্গমা নামে একটি সংস্থা থাইদাওর তাঙে একটি শিব মন্দির নির্মাণের পরিকল্পনা নিয়েছে৷ তাই, আজ ১৬ অক্টোবর থেকেই মামিত জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে দিয়েছে৷


আজ মামিত জেলা শাসক ডঃ লালরুজামা এক নিষেধাজ্ঞা জারি করেছেন৷ ত্রিপুরা-মিজোরাম সীমান্তে ফুলডুঙশেই এলাকায় বিতর্কিত জমিতে শিব মন্দির নির্মাণ-কে ঘিরে ওই আদেশ জারি করেছেন তিনি৷ আদেশনামায় তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে ফুলডুঙশেই জম্পুই এবং জামুয়ান্টল্যাং এলাকায় আজ থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ ফলে, ওই এলাকায় পাঁচ বা তার অধিক মানুষ-কে একত্রে চলাফেরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ এক্ষেত্রে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ১৮৮ ধারায় ব্যবস্থা নেওয়া হবে৷ প্রসঙ্গত, জম্পুই মিজো কনভেনশন আগামী ১৯ ও ২০ অক্টোবর ৪৮ ঘন্টার বনধ-র ডাক দিয়েছে৷ মন্দির নির্মাণকে ঘিরেই ওই বনধ-র ডাক দেওয়া হয়েছে বলে খবর৷ এক্ষেত্রে ত্রিপুরা প্রশাসন এখনও কোন পদক্ষেপ নেয়নি৷ সূত্রের খবর, আজ সন্ধ্যার পর উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং কাঞ্চনপুর মহকুমা প্রশাসন বৈঠকে বসেছে৷ মন্দির নির্মাণ ইস্যুতে মামিত জেলা প্রশাসনের নেওয়া পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা নিয়ে ত্রিপুরা সরকারও চিন্তাভাবনা শুরু করেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top