News Flash

  • Home
  • Uncategorized
  • নিজ জমিতে ঘাস কাটতে গিয়ে বিএসএফের মারে গুরুতর আহত কৃষক
Image

নিজ জমিতে ঘাস কাটতে গিয়ে বিএসএফের মারে গুরুতর আহত কৃষক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ অক্টোবর৷৷ বিএসএফ-র মারে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন৷ সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে নিজ জমিতে অনুমতি নিয়ে ঘাস কাটতে গিয়েও মার খেলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অধীন মতিনগর এলাকায় মিয়া পাড়ার বাসিন্দা সুদন মিয়া (৩৮)৷ এলাকাবাসীর বক্তব্য, বিনা দোষে বিএসএফ-র হাতে প্রহৃত হয়েছেন সুদন মিয়া৷ তাই, ন্যায় বিচার চেয়ে আমতলী থানায় মামলা করা হয়েছে৷


জনৈক এলাকাবাসী বলেন, মতিনগর এলাকায় কাটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে ঘাস কাটতে গিয়েছিলেন সুদন মিয়া৷ তিনি বিএসএফ-র আইবি শাখার আধিকারিকের কাছ থেকে অনুমতি নিয়েই সীমান্তের ওপারে গিয়েছিলেন৷ কিন্তু, বিএসএফ জওয়ানরা তাকে দেখে ডেকে এনে মারধর করেছেন৷ ওই এলাকাবাসীর দাবি, রায়েরমুড়া বিএসএফ ক্যাম্প-র জওয়ান-রা এ-ধরণের ঘটনা আগেও ঘটিয়েছে৷ কিন্তু, কখনো কোন প্রতিকার পাওয়া যায়নি৷ লকডাউনে রুজি-রোজগার বন্ধ হয়ে গেছে৷ তাই, নিজ জমি থেকে ঘাস কেটে আনতে গিয়েছিলেন সুদন মিয়া৷
তাঁর অভিযোগ, বিএসএফ-র মারে সুদন মিয়ার হাত-পা ভেঙে গেছে৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাঁপানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁর পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছেন৷ তিনি বলেন, ওই ঘটনায় আমতলী থানায় মামলা করা হয়েছে৷ ত্রিপুরা সরকারের কাছেও প্রতিকারের প্রত্যাশা করা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top