News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ তেলিয়ামুড়ায়
Image

পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুুড়া, ১৩ অক্টোবর৷৷ পানীয় জলের দাবিতে ত্রিপুরার প্রত্যন্ত গিরিবাসীরা মঙ্গলবার জাতীয় সড়ক অবরোধ করেছিলেন৷ দীর্ঘক্ষণ অবরোধের ফলে উভয়দিকের প্রচুর যানবাহন আটকে পড়েছিল৷ পরে পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পেয়ে জাতীয় সড়ক অবরোধমুক্ত করেন গিরিবাসীরা৷


আজ বিকেল চারটা নাগাদ মুঙ্গিয়াকামী বাজার এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ৷ প্রমীলা বাহিনী কলসি, বালতি নিয়ে জাতীয় সড়কে বসে পড়েন৷ জনৈক মহিলা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা চলছে৷ অথচ প্রশাসনের কারোর সে-দিকে কোনও নজর নেই৷ তিনি বলেন, পাম্প মেশিন খারাপ হয়ে রয়েছে৷ ইতিমধ্যে একাধিকবার স্থানীয় বিডিও এবং ডিডব্লিউএস দফতরে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷

ওই পাম্প মেশিন খারাপ হওয়ায় মুঙ্গিয়াকামী এবং পার্শবর্তী এলাকায় তীব্র জলসংকট দেখা দিয়েছে৷ তাই আজ তাঁরা বাধ্য জাতীয় সড়ক অবরোধে বসেছেন, বলেন ওই মহিলা৷ এদিকে মুঙ্গিয়াকামি থানার পুলিশ অবরোধ প্রত্যাহার করার জন্য বারবার অনুরোধ জানিয়েও ব্যর্থ হয়েছে৷ অবশেষে পাম্প অপারেটর শৈলেশ দেববর্মা অবরোধস্থলে গিয়ে পানীয় জলের সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন৷ তাঁর আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করে নেন গিরিবাসীরা৷
প্রসঙ্গত, ওই এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিলেও ট্যাংকারে করে জল সরবরাহের কোনও ব্যবস্থা নেই৷ এদিন প্রায় এক ঘণ্টা অসম-আগরতলা জাতীয় সড়ক অবরুদ্ধ ছিল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top