News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের ১০টি নগর এলাকাকে সম্পসারণের অনুমোদন
Image

মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের ১০টি নগর এলাকাকে সম্পসারণের অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ রাজ্যের ৫টি দপ্তরে কর্মরত স্থায়ী শ্রমিকদের মাসিক ফেমিলি পেনশনের হার বৃদ্ধি করা হয়েছে৷ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদিত হয়৷ সন্ধ্যায় সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান৷ তিনি বলেন, কৃষি, প্রাণী সম্পদ বিকাশ, শিল্প ও বাণিজ্য, মৎস্য ও বন দপ্তরে প্রায় ১,২০০ জন স্থায়ী শ্রমিক কর্মরত রয়েছেন৷


গত ২০১৯ সালের মার্চ মাসে কর্মরত শ্রমিকদের অবসর গ্রহণের পর পেনশনের হার বৃদ্ধি করা হয়েছিল৷ পূর্বে স্থায়ী শ্রমিকদের মাসিক পেনশন ছিল ৪০০ টাকা থেকে ১,৩০০ টাকা৷ গত বছরের রাজ্য সরকারের সিদ্ধান্তের ফলে তা বেড়ে দাঁড়ায় মাসিক নূ্যনতম ২,৫০০ টাকা থেকে ৩,৬০০ টাকা৷ আজকের মন্ত্রিসভার বৈঠকে শ্রমিকরা মারা গেলে তাদের পরিবার যে মাসিক পেনশন পেতো তার পরিমাণ বাড়ানো হয়৷ নতুন এই সিদ্ধান্তের ফলে বর্তমানে ফেমিলি পেনশন হবে মাসিক নূ্যনতম ১,২০০ টাকা থেকে ১,৮০০ টাকা৷ এরফলে ২,৫০০ জন উপকৃত হবেন বলে শিক্ষামন্ত্রী জানান৷

শিক্ষামন্ত্রী আরও জানান, আজ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের ১০টি নগর এলাকাকে সম্পসারণের অনুমোদন দেওয়া হয়৷ এই ১০টি নগর এলাকা হল আগরতলা পুর নিগম, রানীরবাজার পুর পরিষদ, মোহনপুর পুর পরিষদ, বিশালগড় পুর পরিষদ, মেলাঘর পুর পরিষদ, খোয়াই পুর পরিষদ, তেলিয়ামুড়া পুর পরিষদ, কমলপুর নগর প’ায়েত, জিরানীয়া নগর পঞ্চায়েত এবং সাবম নগর প’ায়েত৷ শিক্ষামন্ত্রী জানান, পঞ্চায়েত দপ্তর থেকে নগরোন্নয়ন দপ্তরের কাছে জানানো হয়, সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার জনগণ ও জনপ্রতিনিধিগণ ঐ এলাকার উন্নয়নের জন্য নগর এলাকার সাথে সংযুক্ত হতে চায়৷ এই দাবীর পরিপ্রেক্ষিতেই রাজ্যের ১০টি নগর এলাকাকে সম্পসারণের জন্য আজ মন্ত্রিসভার বৈঠকে আনুমোদন দেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top