News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সকাশে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস, গণবস্থান ১৫ই
Image

পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সকাশে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস, গণবস্থান ১৫ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ রাজ্যে সম্প্রতি বেশ কয়েকজন সাংবাদিক দূর্বৃত্তদের আক্রান্ত হয়েছে৷ অভিযুক্তরা পুলিশের নাগালের বাইরে৷ রাজ্যের ইতিহাসে এ ধরনের ঘটনা পূর্বে কখনো ঘটেনি৷ বর্তমানের সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে৷


শুধু তাই নয়, সাংবাদিকরা সাংবিধানিক স্বাধীনতা হারিয়ে ফেলতে হচ্ছে এরাজ্যে৷ ফলে অবশেষে মঙ্গলবার অ্যাসেম্বলি অফ জার্নালিস্টৈর একটি প্রতিনিধি দল পুলিশের সদর কার্যালয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের সাথে সাক্ষাৎ করেন এবং একটি স্মারকলিপি তুলে দিয়েছেন৷

অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে দাবি তোলা হয় সম্প্রতি যেসব সাংবাদিক আক্রান্ত হয়েছেন, সেসব ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা৷ এবং সাংবাদিকদের নিরাপত্তা দাবি জানানো হয় রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের কাছে৷ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক জানান, বিষয়টি তিনি খুব গুরুত্বের সাথে দেখবেন৷ যাতে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে৷ এবং নিরাপত্তা বিষয়ে তিনি আশ্বাস দেন প্রতিনিধিদলকে৷ প্রতিনিধি দলে ছিলেন অরুণ নাথ, জয়ন্ত ভট্টাচার্য, দেবাশিস মজুমদার প্রমুখ৷
এদিকে, অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৫ অক্টোবর আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে গণবস্থান পালন করা হবে৷ এই গণবস্থানের প্রধান কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমকে দেখে নেওয়ার যে হুমকি দিয়েছেন, সেই বক্তব্য প্রত্যাহার করার দাবীতে৷

Releated Posts

নিয়োগ বিতর্কে এডিসি প্রশাসনে অস্বস্তি, ১৫ নিয়োগপ্রাপকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৩ আগস্ট: কথিত নিয়মবহির্ভূত নিয়োগের অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বড় ধাক্কা খেল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা…

ByByReshmi Debnath Aug 13, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top