News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের নয়া স্বাস্থ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা
Image

রাজ্যের নয়া স্বাস্থ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ ত্রিপুরায় নয়া স্বাস্থ্যসচিবের দায়িত্ব নিচ্ছেন আইএএস আধিকারিক জিতেন্দ্র কুমার সিনহা৷ তিনি অতিরিক্ত মুখ্যসচিব এবং স্বাস্থ্য দফতরের সচিব এসকে রাকেশের স্থলাভিষিক্ত হবেন৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রধানসচিব এবং অর্থ দফতরের অতিরিক্ত দায়িত্বও পালন করবেন তিনি৷
প্রসঙ্গত, বর্তমান স্বাস্থ্যসচিব এসকে রাকেশ স্বেচ্ছা অবসরের আবেদন জানিয়েছেন৷ তাঁর আর্জি মঞ্জুর হয়েছে৷ তিনি ১ নভেম্বর স্বেচ্ছা অবসরে যাচ্ছেন৷ তাই নয়া স্বাস্থ্যসচিবে দায়িত্ব দেওয়া হচ্ছে জিতেন্দ্র সিনহাকে৷


রাজ্য সরকারের সাধারণ প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ত্রিপুরা ক্যাডারের ১৯৯৬ ব্যাচের আইএএস আধিকারিক জিতেন্দ্র কুমার সিং কেন্দ্রীয় ডেপুটেশন থেকে ত্রিপুরায় প্রধানসচিবের দায়িত্ব নিচ্ছেন৷ তিনি মুখ্যমন্ত্রীর দফতর, স্বাস্থ্য দফতর এবং অর্থ দফতরের দায়িত্ব সামলাবেন৷ ফলে, বর্তমানে অর্থ দফতরের দায়িত্বে থাকা মুখ্যসচিবকে ওই দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে৷ তেমনি অর্থ দফতরের দায়িত্ব থেকে অতিরিক্ত মুখ্যসচিব এসকে রাকেশকেও অব্যাহতি দেওয়া হবে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top