News Flash

  • Home
  • Uncategorized
  • ১১ দফা দাবি আদায়ে সিআইটিইউর মিছিল সামাল দিতে জলকামান পুলিশের
Image

১১ দফা দাবি আদায়ে সিআইটিইউর মিছিল সামাল দিতে জলকামান পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ ত্রিপুরা সরকারের উপর চাপ বাড়াতে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে সিপিএম লাগাতার আন্দোলন জারি রেখেছে৷ আজ বৃহস্পতিবার আগরতলা শহরে বামপন্থী ট্রেড ইউনিয়নের মিছিলকে ঘিরে পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হয়েছে৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ জলকামান ব্যবহার করেছে৷ সিপিআইএম সমর্থিত সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (সিআইটিইউ) আজ ১১ দফা দাবি আদায়ের ওই বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷


সকাল ১১টার দিকে আগরতলা সিটি সেন্টারের সামনে মিছিলটি জড়ো হয়েছিল৷ ওই মিছিল শ্রম কমিশনের কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর প্রথমে প্যারাডাইস চৌমুহনিতে এবং পরে পোস্টফিস চৌমুহনিতে মোতায়িত নিরাপত্তা বাহিনী তাঁদের চলাচলে বাধা দেয়৷ এক সময় জনতাকে ছত্রভঙ্গ করার জন্য সেখানে জল কামান ব্যবহার করে পুলিশ৷


এ-বিষয়ে সিআইটিইউ রাজ্য সভাপতি তথা প্রাক্তন পরিবহণ মন্ত্রী মানিক দে উষ্মা প্রকাশ করে বলেন, ক্ষমতাসীন বিজেপি সরকার বিরোধী দলের আন্দোলন এবং রাজ্য জুড়ে সমাবেশ ও তৎপরতা চালানো থেকে বিরত রাখতে সুরক্ষা বাহিনী মোতায়েন করেছিল৷ কিন্তু, এমনটা অব্যাহত থাকতে পারে না এবং বিজেপি নেতৃত্বাধীন সরকার গৃহীত নীতিমালার বিরুদ্ধে গণ-অভ্যুত্থান হবেই৷ তিনি সুর চড়িয়ে বলেন, কৃষক ও শ্রমিকরা সারা দেশে একত্রিত হয়ে একটি বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে যা এনডিএ সরকারের পতন নিশ্চিত করবে৷ সাথে তিনি যোগ করেন, ১১ দফা দাবির ভিত্তিতে আন্দোলন ১ অক্টোবর থেকে শুরু হয়েছে৷ চলবে ১১ অক্টোবর পর্যন্ত৷

প্রাক্তন সাংসদ ও প্রবীণ সিপিআইএম নেতা শঙ্করপ্রসাদ দত্ত বলেন, ছয় মাসের জন্য মাসে ৭,৫০০ টাকা এবং দরিদ্র পরিবারগুলিকে মাথাপিছু ১০ কেজি রেশন সরবরাহের দাবি জানিয়েছি৷ তিনি তীব্র কটাক্ষ করে বলেন, ত্রিপুরা সরকার বিধানসভায় কোনও আলোচনা না করে একদিনেই দশটি বিল পাস করেছে এবং তাতে বিরোধীদের কণ্ঠকে দমন করা হচ্ছে৷ শুধু তা-ই নয়, অভাবগ্রস্তদের দেওয়া মনরেগা ও টিইউইপি কাজ বন্ধ করে দেওয়া হয়েছে৷ এদিন তিনি কেন্দ্র ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের শামিল হতে প্রস্তুতি নেওয়ার জন্য সমর্থকদের কাছে আবেদন জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top