ছয় মাস পর আজ থেকে রাজ্যে পুনরায় চালু হচ্ছে যাত্রীরেল পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পুনরায় শুরু হচ্ছে রাজ্যের আভ্যন্তরীণ যাত্রী ট্রেন চলাচল৷ আগরতলা- ধর্মনগর, ধর্মনগর- আগরতলা , আগরতলা — সাব্রুমের মধ্যে সোমবার থেকে শুরু হচ্ছে ৬ জোড়া ডেমো ট্রেন ও সপ্তাহে চার দিন চার জোড়া যাত্রী ট্রেন চলবে৷ বর্তমানে কোভীড ১৯ পরিস্থিতিতে যাত্রীদের কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে ট্রান যাত্রার সময়৷ ষ্টেশন গুলিতে থাকবে থার্মাল স্ক্রীনিং এর ব্যবস্থা৷


যাত্রী বিধি মেনে চলাচল করা ও সতর্ক থাকার জন্য প্রশাসন থেকে বলা হয়েছে৷ সমস্ত জেলা শাসকের নির্দেশ দেওয়া হয়েছে যাত্রী চলাচলের জন্য ষ্টেশন গুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে৷ রাজ্যের আভ্যন্তরীণ যাত্রী ট্রেন চলাচল শুরু হওয়ার আগে রবিবার আগরতলা ষ্টেশনে দেখা গেল জোর কদমে সাফাই করতে৷ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে৷ সাধারন মানুষ জানান তারা জানতে পেরেছেন আবার রাজ্যের আভ্যন্তরীণ যাত্রী ট্রেন চলাচল শুরু হচ্ছে৷


সোমবার সকালে ধর্মনগরের উদ্দেশ্যে এই ট্রেন ছাড়বে৷ অন লাইনে কেউ টিকিট কাটতে পারেন৷ নতুবা ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে ষ্টেশনে এসে ট্রেনের টিকিট কাটতে পারেন যাত্রীরা৷ লক ডাউনের কারনে অনেক দিন বন্ধ ছিল ট্রেন চলাচল৷ এই ট্রেন চলাচল শুরু হওয়ায় তাদের সময় সাশ্রয় হবে৷ বাসে গেলে সময় বেশী লাগত৷ এর উপর ভাড়া ছিল বেশী৷ কিন্তু ৬ মাস পর ট্রেন চলাচল শুরু হওয়ায় অনেকেই খুশী ব্যক্ত করেন৷