News Flash

  • Home
  • Uncategorized
  • বিতর্কিত মুহুরি চর পরিদর্শন করলেন নবনিযুক্ত বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশনার বিক্রম
Image

বিতর্কিত মুহুরি চর পরিদর্শন করলেন নবনিযুক্ত বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশনার বিক্রম

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৪ অক্টোবর৷৷ বাংলাদেশে নিযুক্ত ভারতের পরবর্তী হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী আগরতলা থেকে বিলোনিয়া সফরে আসেন রবিবার দুপুরে৷ প্রথমে তিনি কালিনগরস্থিত গঙ্গা মা আশ্রম পরির্দশন করার পর বিলোনিয়া মহুরি ঘাট আন্তঃশুল্ক বানিজ্য পরিদর্শন করেন৷ এরপর বিতর্কিত মুহুরী চর পরিদর্শন করেন বিলোনিয়া বিওপি দিয়ে৷


সেখানে তিনি বিএসএফ এর অধিকারীদের সাথে কথা বলেন বিতর্কিত মুহুরী চরের সীমানা সম্পর্কে অবগত হন৷ কিছুক্ষন আলাপ আলোচনা করে ভারত বাংলা কাঁটাতারের সীমানা সহ বিলোনিয়া বুকের উপর দিয়ে বয়ে চলা কাঁটা ারের ওপারের মুহুরী নদীর চর পরিদর্শন করেন৷ এই পরিদর্শন কালে সফর সঙ্গী ছিলেন বিক্রম দুরাইস্বামীর জায়া, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, মহকুমা শাসক মানিক লাল দাস, সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা সহ প্রশাসনিক উচ্চ পদস্থ আধিকারিকরা৷


সেখান থেকে বিলোনিয়া সার্কিট হাউসে আসার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্ণের উত্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের পরবর্তী হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী বলেন ভারতের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক আছে সেটাকে আরো সুদৃঢ় এবং ত্রিপুরার সাথে বাংলাদেশের যে আত্মিক সম্পর্ককে অটুট রাখতে যোগাযোগ স্থাপন করা হবে আমার কাজ৷ ব্যাবসা, বানিজ্যকে দুই দেশের মধ্যে সুদুর প্রসারী করতে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করা হবে৷


ভারত বাংলা এই দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখতে সেই ভাবে কাজ করে যাবেন বলেও জানান৷ আগামীকাল তিনি আখাউড়া সীমান্তের স্থলবন্দর দিয়ে ঢাকাতে ভারতের দূতাবাসে পরবর্তী হাইকমিশনার হিসাবে দায়িত্ব নেবেন ডুরাই স্বামী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top