News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচল প্রদেশে খুলেছে লাইব্রেরি
Image

অরুণাচল প্রদেশে খুলেছে লাইব্রেরি

ইটানগর, ৫ অক্টোবর (হি.স.) : করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর অরুণাচল প্রদেশে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে লাইব্রেরি। রাজ্য বিধানসভার অধ্যক্ষ পাসাং ডি সোনা মেচুকায় নতুন করে সংস্কারের পর ওই লাইব্রেরি খুলে দিয়েছেন। রবিবার সাধারণ জনগণ, ছাত্রছাত্রী এবং সি-যমি ডেপুটি কমিশনার মিটো দিড়সি, পুলিশ সুপার জি ডাযাংজু এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বিধানসভার অধ্যক্ষ মহকুমা লাইব্রেরিটি পুনরায় চালু করেছেন।

ওই লাইব্রেরিটি দীর্ঘ দিন বন্ধ ছিল। এখন পুনরায় চালু হওয়ায় নতুন বই কেনার পরিকল্পনা চলছে। জনৈক আধিকারিকের কথায়, প্রয়োজনীয় বই ইতিমধ্যে কেনা হয়েছে। তাতে জনসাধারণ এবং ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। বিধানসভার অধ্যক্ষ পাসাং ডি সোনা এ-উপলক্ষ্যে বলেন, শুধু বইপ্রেমীদের চাহিদা মেটানোর জন্য এই লাইব্রেরি খোলা হয়নি। আশপাশের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের প্রয়োজনের কথা চিন্তায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সে-ক্ষেত্রে লাইব্রেরি ক্লাস নেওয়ার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, এই লাইব্রেরি পরিচালনায় রাজা রামমোহন রায় বুক ট্রাস্ট-এর অনুদান এবং বাম্বোসা ও অন্যান্য এনজিও-র সহায়তা মিলছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top