News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, প্রেমিকের বিরুদ্ধে মামলা
Image

বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, প্রেমিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ সোশ্যাল মিডিয়ায় পরিচয় সূত্রে প্রেমিকের হাত ধরে প্রেমিকের বাড়িতে গিয়ে চরম পরিণতি হলো এক যুবতীর৷ যুবতীদের বাড়ি রাজধানী আগরতলা শহর সংলগ্ণ এলাকায়৷ ভন্ড প্রেমিকের বাড়ি তেলিয়ামুড়া এলাকায়৷


সংবাদ সূত্রে জানা গেছে সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের মধ্যে পরিচয় ঘটে ছিল৷সেই সূত্র ধরেই তাদের সম্পর্ক ক্রমশ অনুভূত হতে থাকে৷ যুবতীটিকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক যুবতীকে তার বাড়িতে নিয়ে যায়৷ প্রায় এক মাস সহবাস করার পর যুবতীকে তার বাপের বাড়িতে এনে ফেলে চলে যায় ওই যুবক৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে যুবতীটি যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে৷প্রতারণার মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ অভিযুক্ত প্রতারক যুবকটির নাম সাগর দাস বলে পুলিশ জানিয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার এর কোনো সংবাদ নেই৷ এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top