News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য চলে গেলেন না ফেরার দেশে
Image

সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য চলে গেলেন না ফেরার দেশে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ না ফেরার দেশে চলে গেলে, দৈনিক সংবাদের ধলাই জেলা প্রতিনিধি বিশ্বজিৎ ভট্টাচার্য৷ তিনি আমবাসা মহকুমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন৷ কমলপুরের নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর৷ তিনি কমলপুর মহকুমার স্থায়ী বাসিন্দা হলেও ধলাই জেলার প্রতিটি প্রান্তে ঘুরে কাজ করতেন৷ নির্ভীকতার সাথেই কাজ করে সর্বদা সত্যনিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যেতেন৷

শনিবার সকালে নিজ বাড়িতে আকস্মিক মৃত্যু কেড়ে নেয় তাঁর জীবন৷ বিশ্বজিৎ ভট্টাচার্যের এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে জেলাসদর আমবাসা সহ জেলার প্রতিটি প্রান্তে৷ তাঁর মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই আমবাসা মহকুমা প্রেসক্লাবের সদস্যরা ছুটে যায় কমলপুরে৷ শেষ শ্রদ্ধা জানান কমলপুর প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রীয় দত্ত, বিজেপি যুবমোর্চার সভাপতি আশিষ ভট্টাচার্য্য, সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা৷ শনিবারই ময়নাতদন্ত শেষে কমলপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়৷ বিশ্বজিৎ ভট্টাচার্যের এই অকাল প্রয়াণ মেনে নিতে পারছে না কেউই৷ সদা মিষ্টভাষী এই মানুষটি আর নেই সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে সকলেরই৷ বিশ্বজিৎ ভট্টাচার্যের এই অকাল প্রয়াণে আমবাসা মহকুমা প্রেসক্লাব গভীরভাবে শোকাহত৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, বাবা, ভাই সহ বহু আত্মীয়-পরিজন রেখে গেছেন৷ বিশ্বজিৎ ভট্টাচার্যের এই অকাল প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন সহ অন্যান্য সংগঠন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top