News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনের লক্ষ্যে জোট গঠন জনজাতিভিত্তিক ৩ দলের
Image

এডিসি নির্বাচনের লক্ষ্যে জোট গঠন জনজাতিভিত্তিক ৩ দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ করোনা-র প্রকোপ নিয়ে রাজনৈতিক দলগুলি কখনও খুব একটা চিন্তিত ছিল না৷ এরই মধ্যে এডিসি নির্বাচনকে ঘিরে জনজাতি ভিত্তিক তিন দলীয় জোট তৈরি হয়ে গেছে৷ জনজাতিদের বৃহত্তর স্বার্থে একত্রিত হয়ে লড়াই করবে, এই অঙ্গীকারে দুদিনের বৈঠক শেষে আইএনপিটি, তিপরা এবং টিপিএফ জোট বেঁধেছে৷ জোটের সম্মতিপত্রে আইএনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা, তিপরা-র চেয়ারম্যান প্রদ্যুৎমাণিক্য এবং টিপিএফ-এর সভানেত্রী পাতালকন্যা জমাতিয়া স্বাক্ষর করেছেন৷ এতে মনে হচ্ছে, জনজাতি তাস খেলে এডিসি নির্বাচনে জমি শক্ত করার সলতে পাকানো শুরু করে দিয়েছেন প্রদ্যুৎমাণিক্যরা৷


শনিবার যৌথ প্রেস বিবৃতিতে তিন দল দাবি করেছে, জনজাতিদের স্বার্থ রক্ষায় জোটবদ্ধ হয়েছি৷ অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও আমাদের সাথে একত্রিত হওয়ার আমন্ত্রণ জানাই৷ তিন দলের বক্তব্য, জনজাতিদের সামাজিক, সাংসৃকতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রগতিতে নিঃশর্তে কাজ করে সমাধান নিশ্চিত করব৷ এই জোট আদর্শ এবং ত্রিপুরাবাসীর কল্যাণে গঠন করা হয়েছে৷

তিন দল দাবি করেছে, এনআরসি, নাগরিকত্ব সংশোধনী আইন, অবৈধ ভোটার, বন অধিকার আইন ২০০৬, ইনার লাইন পারমিট, এডিসি-র অধিক ক্ষমতায়ন, এডিসি-তে সরাসরি অর্থ প্রদান এবং জমির অধিকার নিয়ে আমরা লড়াই জারি রাখব৷ সে-ক্ষেত্রে তিন দলই উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করবে৷ আগামী দিনে ওই কমিটি জোটের ভবিষ্যত কর্মপন্থা নির্ণয় করবে৷ তিন দল আজ সম-মতাদর্শের রাজনৈতিক দলগুলিকে নিঃশর্তে একত্রিত হয়ে জনজাতির কল্যাণে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে৷
এদিন ফেসবুক লাইভে প্রদ্যুৎমাণিক্য বৃহত্তর জোটের ডাক দিয়েছেন৷ জনজাতিদের স্বার্থে বৃহত্তর মঞ্চ গড়ে তোলা উচিত বলে তিনি দাবি করেন৷ তিনি বলেন, সময় এসেছে ব্যক্তিগত স্বার্থ ভুলে জাতির কল্যাণে কাজ করে দেখাতে হবে৷ তাতে শুধু রাজনৈতিক দলই নয়, বিভিন্ন সংগঠনও অংশীদার হতে পারবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top