News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে ধৃত রাজ্যের দুই এটিএম প্রতারক
Image

অসমে ধৃত রাজ্যের দুই এটিএম প্রতারক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২ অক্টোবর৷৷ অসম পুলিশের হাতে আটক রাজ্যের দুই এটিএম প্রতারক৷গোপন সূত্রের ভিত্তিতে আজ পার্শবর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার পুলিশ পাথারকান্দি এসবিআই এটিএম কাউন্টার থেকে দুই এটিএম প্রতারককে হাতেনাতে পাকড়াও করেছে৷


পুলিশ আজই এদেরকে আদালতে সোর্পদ করলে তাদের ঠাঁই হয় জেল হাজতে৷অসম পুলিশ ধৃতের বিরুদ্ধে প্রতারণা জনিত মামলা নথিভুক্ত করেছে৷ধৃত দুই অপরাধীদের মধ্যে একজন হল হাসান আলী (২৪)৷পিতার মৃত নাজিব আলী৷বাড়ি উত্তরের চুরাইবাড়ি থানাধীন বাঘন এলাকায়৷এবং অপরজন ফরমুজ আলী (১৮)৷পিতার হিফজুর রহমান৷বাড়ি একই এলাকায়৷পুলিশ এদের কাছ থেকে বেশকটি এটিএম কার্ড, নগদ সাত হাজার টাকা সহ দুটো মোবাইল সেট জব্দ করেছে৷অসম পুলিশের স্বীকারোক্তিতে ধৃতরা তাঁদের অপরাধের কথা অকপটে স্বীকারও করেছে৷সেই মর্মে পুলিশ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫৪/২০২০(ইউ)(এস) (৪২০)/(৩৭৯)/(৪১৩)/(৩৪) আইপিসি ধারায় প্রতারনার মামলা নথিভুক্ত করেছে৷

এ মর্মে থানার ইন্সপেক্টর ওসি তানবীর আহমদ জানান যে ধৃত প্রতারকরা ত্রিপুরার বিভিন্ন জেলায় এ ধরণের অপরাধ সংগঠিত করে এবার অসমে পাড়ি জমিয়ে পাথারকান্দিতে ঘাটি গড়ার উদ্দেশ্যে ছিল৷ওরা এটিএম কাউন্টারের ভিড়ে সাধারণ মানুষকে সাহায্যের নাম করে কার্ড বদল করে পরে বদলকৃত কার্ডের মাধ্যমে জনগনের টাকা হাতিয়ে নিচ্ছিল৷এদের বিরুদ্ধে স্থানীয় থানায় আজির উদ্দিন নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন৷এবং ত্রিপুরার বিভিন্ন থানায়ও এদের বিরুদ্ধে একাধিক মামলা ঝুলছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top