News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের আন্দোলনে হামলা হুজ্জতির অভিযোগ
Image

সিপিএমের আন্দোলনে হামলা হুজ্জতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ সিপিএমের আন্দোলনে হামলা হুজ্জতির অভিযোগ উঠল৷ ঘটনা তেলিয়ামুড়ায়৷ এই ব্যাপারে সিপিএমের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমাগত ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সি পি আই (এম) তেলিয়ামুড়া মহকুমা কমিটি শহরে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করার কর্মসূচী নিয়েছিল৷ কিন্তু মিছিলটি বানচাল করতে শাসক দল বি জেপি নেতৃত্ব সকাল থেকে মহকুমার বিভিন্ন স্থান থেকে দুর্বৃত্তদের জড়ো করতে থাকে৷


থানা ও মহকুমা পুলিশ আধিকারিককে নিরাপত্তা ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়৷ বি জে পির দুবৃত্তরা পার্টির মহকুমা অফিসের সামনে এসে হুম্কি দিতে থাকে৷ এ পরিস্থিতিতে পার্টি মহকুমা নেতৃত্ব আজকের মিছিলের কর্মসূচী স্থগিত করে দেন৷ কিন্তু বি জে পি’র দুর্বৃত্তরা পার্টি অফিসের সামনে কর্মসূচীতে যোগ দিতে আসা কর্মীদের ওপর ফ্যাসিবাদী কায়দায় হিংস্র আক্রমণ চালায়৷ থানার ও সি পুলিশ-টি এস আর সহ সেখানে উপস্থিত থাকলেও আক্রমণকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি৷ এতে শাসক দলের দুর্বৃত্তরা আরও আস্কারা পেয়ে যায় এবং গেট ভেঙ্গে মহকুমা পার্টি অফিস আক্রমণের চেষ্টা করে৷

পার্টি অফিসের সামনে পার্ক করা পার্টি কর্মীদের বাইক ভাঙচুর করে৷ বি জে পি দুর্বৃত্তদের হিংস্র আক্রমণে অন্তত ৯ জন পার্টি কর্মী আহত হন৷ দু’জনকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷ শহরের একজন দোকান মালিককে মেরে মাথা ফাটিয়ে দেয়া হয়৷ ৫-৬ ঘন্টা ধরে তেলিয়ামুড়ায় বি জে পি’র হিংস্র তান্ডব চলে৷ সি পি আই (এস) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী বি জে পি’র এই ফ্যাসিস্ট সুলভ আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে৷ সর্বস্তরের শান্তিপ্রিয় নাগরিকদের এ ধরনের অগণতান্ত্রিক বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হতে আবেদন জানিয়েছে দল৷ তেলিয়ামুড়া থানার ও সির নিষ্ক্রিয়তার তদন্ত দাবি করছে৷ আক্রমণকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top