News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে ভারতে পৌঁছাল প্রধানমন্ত্রীর অত্যাধুনিক বোয়িং বিমান
Image

অবশেষে ভারতে পৌঁছাল প্রধানমন্ত্রীর অত্যাধুনিক বোয়িং বিমান

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): অবশেষে ভারতে এসে পৌঁছাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া অত্যাধুনিক অত্যাধুনিক বোয়িং বিমান। আমেরিকার টেক্সাসের ওর্থ বিমানবন্দর থেকে ১৫ ঘণ্টার যাত্রা শেষে বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩৩০ ইআর বিমানটি। যা এয়ার ইন্ডিয়া ওয়ানে যুক্ত হতে চলেছে।
আগস্টের শেষের দিকে ভারতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু কিছু সমস্যার কারণে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। অবশেষে প্রায় পাঁচ সপ্তাহ পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া অত্যাধুনিক বাহন।  অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এক শীর্ষ কর্তা বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ৩ টে ১১ মিনিটে বোয়িং জেট ভারতে অবতরণ করেছে।’


প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির ব্যবহারের জন্য বিমান দুটি ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। আর সেই বিমানের বিশেষত্ব লুকিয়ে আছে নিরাপত্তা ব্যবস্থায়। বিশেষ বিমানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের নিজস্ব ‘মিসাইল ডিফেন্স সিস্টেম’ আছে। যা ‘লার্জ এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেজার্স’ (এলএআইআরসিএম) নামেও পরিচিত। বিমানে রয়েছে সেল্ফ প্রোটেকশন স্যুট (এসপিএস)। নিরাপত্তা ব্যবস্থার বিচারে মার্কিন প্রেসিডেন্টের বিমানকেও টক্কর দেবে মোদীর নয়া বাহন।


একইসঙ্গে বিমানে বড়সড় অফিস থাকছে। বৈঠকের জন্য ঘর, বিভিন্ন কমিউনিকেশন সিস্টেমের পাশাপাশি স্বাস্থ্যজনিত জরুরি অবস্থা সামলানোর জন্য আছে একটি আলাদা অংশ। শুধু তাই নয়, তেল ভরার জন্য কোথাও না দাঁড়িয়েই ভারত থেকে আমেরিকা সরাসরি উড়ে যেতে পারবে বিমানটি। বিশেষভাবে তৈরি দুটি বিমানের গায়ে ‘ভারত’ এবং ‘ইন্ডিয়া’ লেখা থাকবে। একইসঙ্গে থাকবে অশোক স্তম্ভও।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top