News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা সহ পূর্বোত্তরের রাজ্যগুলিতে অক্টোবরের শুরুতেই ভারী বৃষ্টিপাত
Image

ত্রিপুরা সহ পূর্বোত্তরের রাজ্যগুলিতে অক্টোবরের শুরুতেই ভারী বৃষ্টিপাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরা ও অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যকে অক্টোবরের শুরুতেই বেসামাল করে দেবে ঝড়-বৃষ্টির ঝাপ্ঢা৷ অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরার জন্য আবহাওয়া দফতর ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে৷ ঝড়ের সাথে বজ্রবৃষ্টি করোনা-প্রকোপের মধ্যে ওই সকল রাজ্যের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ বিশেষ করে, মেঘালয়ে এ বছর বর্ষার মরশুমে উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে৷ ফলে, ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুযর্োগ কীভাবে মোকাবিলা করবে রাজ্যগুলি তা নিয়েও সংশ্লিষ্ট দফতরে তৎপরতা শুরু হয়েছে৷


আবহাওয়া দফতরের দাবি, বুধবার সকাল অবধি অন্ধ্রপ্রদেশ উপকূলের নিকটবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থিত একটি ঘূর্ণিঝড় প্রচলনের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হবে৷ তার প্রভাবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে৷ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বৃষ্টিপাত হচ্ছে৷ আগামী বৃহস্পতিবার সেই পরিস্থিতি আরও পরিবর্তন হবে৷ বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়বে বলে অনুমান করা হচ্ছে৷

প্রসঙ্গত, ১ জুন থেকে ২৯ সেপ্ঢেম্বর পর্যন্ত অরুণাচল প্রদেশে ১৯৩৫.৬ এমএম, অসমে ১৬৫১.২ এমএম এবং ত্রিপুরায় ১৩০১.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ বর্ষা মরশুমে এই পরিমাণ বৃষ্টি স্বাভাবিক বলেই গণ্য করে আবহাওয়া দফতর৷ তেমনি, নাগাল্যান্ডে ৮০৩ এমএম, মণিপুরে ৭৪৪.৭ এমএম এবং মিজোরামে ১০৮৮.৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ এই মরশুমে ওই তিনটি রাজ্যে বৃষ্টিপাতে ঘাটতি রয়েছে৷ তবে, মেঘালয়ে বর্ষা মরশুমে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে৷ ওই সময়ের মধ্যে মেঘালয়ে ৩,৯৮২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ মরশুমের গড় বৃষ্টিপাতের হিসাবে মেঘালয়ে অতিরিক্ত বৃষ্টি হয়েছে৷ তাতে প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে৷ বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে৷ অসমেও ১২টি জেলা বন্যা কবলিত৷ তাতে ৩.১৭ লক্ষ মানুষ বন্যায় প্রভাবিত হয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top