News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আইনের প্রতিবাদে ‘কর্ণাটক বনধ’, কোডাগুতে আটক বিক্ষোভকারীরা
Image

কৃষি আইনের প্রতিবাদে ‘কর্ণাটক বনধ’, কোডাগুতে আটক বিক্ষোভকারীরা

বেঙ্গালুরু, ২৮ সেপ্টেম্বর (হি.স.): ছিল বিল, রাষ্ট্রপতির সইয়ের পর পরিণত হয়েছে আইনে। তিনটি কৃষি আইন-সহ অন্যান্য বিলের প্রতিবাদে কর্ণাটকে প্রতিবাদ-আন্দোলনে সামিল হলেন বেশ কয়েকটি কৃষক সংগঠন এবং রাজ্যের বিরোধী জোট কংগ্রেস-(জেডিএস)। তবে, পুলিশও সর্বদা তৎপর ছিল। কর্ণাটকের কোডাগু জেলার মাদিকেরিতে প্রতিবাদ-আন্দোলন চলাকালীন কংগ্রেস, জেডি (এস) এবং এসডিপিআই কর্মীদের আটক করেছে পুলিশ। কৃষি বিল (এখন আইন), ভূমি সংস্কার সংশোধনী বিল, কৃষি পণ্য বিপণন (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) সংশোধনী বিল প্রভৃতির প্রতিবাদে সোমবার কর্ণাটকজুড়ে বনধের ডাক দেয় বেশ কয়েকটি কৃষক সংগঠন এবং রাজ্যের বিরোধী জোট কংগ্রেস-(জেডিএস)। গত শনিবার কর্ণাটক বিধানসভায় পাশ হয়েছে ‘কৃষি পণ্য বিপণন (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) সংশোধনী বিল’ ও ‘কর্নাটক ভূমি সংস্কার সংশোধনী বিল’।


সোমবার সকাল থেকেই বনধের ব্যাপক প্রভাব পড়ে কর্নাটকে। রাস্তায় যানবাহনের দেখা মেলেনি। খোলেনি দোকানপাট। বেঙ্গালুরুতে টাউন হল থেকে মাইসোর ব্যাঙ্ক সার্কেল পর্যন্ত মিছিলের ডাক দেয় বিরোধীরা। যদিও পুলিশ তাতে অনুমতি দেয়নি। বেঙ্গালুরুতে স্যার পুত্তান্ন চেট্টি টাউন হলের সামনে প্রতিবাদ প্রদর্শন করেন কর্ণাটক রাজ্য রাইখা সঙ্ঘ এবং হাইসুরু সেনে-সহ অন্যান্য সংগঠন। কর্ণাটকের শিবমোগায় বাইক মিছিল বের করেছিলেন জেডিএস কর্মীরা। কিন্তু, লক্ষ্মী থিয়েটার সার্কেলে তাঁদের পুলিশ আটকে দেয়। কর্ণাটকের হুবলিতে রাস্তার উপর শুয়ে, বাস আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। অন্যদিকে, বনধকে সমর্থন করায় দোকানদারদের হাতে ফুল তুলে দেন প্রতিবাদীরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top