News Flash

  • Home
  • Uncategorized
  • ৫৯-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৯৩,৩৭৯ : স্বাস্থ্যমন্ত্রক
Image

৫৯-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৯৩,৩৭৯ : স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): প্রাণঘাতী করোনাভাইরাসের বাড়বাড়ন্ত অব্যাহত ভারতে। বাড়তে বাড়তে ভারতে ৫৯-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৫৯,০৩,৯৩৩-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,০৮৯ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৫,৩৬২ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৩,৩৭৯ জন এবং মোট সংক্রমিত ৫৯,০৩,৯৩৩ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪৮,৪৯,৫৮৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৬০ হাজার ৯৬৯।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৯৩,৩৭৯ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৫,৬০৬ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ১৪ জন, অসমে ৬২৫ জন, বিহারে ৮৭৮ জনের, চন্ডীগড়ে ১৪৫ জন, ছত্তিশগড়ে ৭৭৭ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,১৪৭ জনের, গোয়া ৩৮৬ জন, গুজরাটে ৩,৩৯৩ জনের, হরিয়ানায় ১,২৭৩ জনের, হিমাচল প্রদেশে ১৫৭ জনের, জম্মু-কাশ্মীরে ১,১০৫, জনের, ঝাড়খণ্ডে ৬৬১ জনের, কর্ণাটকে ৮,৪১৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৬৩৫ জন, লাদাখে ৫৬ জন, মধ্যপ্রদেশে ২,১৫২ জন, মহারাষ্ট্রে ৩৪,৭৬১ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৬৩ জন, মেঘালয়ে ৪৩ জন, নাগাল্যান্ডে ১৬ জন, ওডিশায় ৭৬৭ জনের, পুদুচেরিতে ৪৯৪ জন, পঞ্জাবে ৩,১৩৪ জন, রাজস্থানে ১,৪১২ জনের, সিকিমে ৩১ জন, তামিলনাড়ুতে ৯,১৪৮ জন, তেলেঙ্গানায় ১,০৯১ জন, ত্রিপুরায় ২৬৬ জন, উত্তরাখণ্ডে ৫৫৫ জন, উত্তর প্রদেশে ৫,৪৫০ জন এবং পশ্চিমবঙ্গে ৪,৬৬৫ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫৮ শতাংশ রোগীর, সুস্থ হয়েছেন ৮২.১৪ শতাংশ রোগী এবং চিকিৎসাধীন ১৬.২৮ শতাংশ রোগী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top