News Flash

  • Home
  • Uncategorized
  • এনএসএস দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
Image

এনএসএস দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ আজ এন এস এস ডে৷রাজধানীর নজরুল কলা ক্ষেত্রে উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়৷সেমিনারের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রাজিব এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এর আধিকারিকরা৷উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে এ ধরনের অনুষ্ঠান করা নিতান্তই কষ্টকর৷

তদুপরি এন এস এস স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকে মনোবল বৃদ্ধি করার জন্য এ ধরনের অনুষ্ঠান সংগঠিত করার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ এদিন তিনি কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত গড়ে তোলার বিষয়টি উল্লেখ করে দেশের প্রতিটি জনগণকে আত্মনির্ভর হতে আহ্বান জানিয়েছেন তিনি৷ মনোজ বাবু বলেন ত্রিপুরা ক্রমশই আত্মনির্ভর হতে শুরু করেছে৷আত্মনির্ভর রাজ্য গঠনের ক্ষেত্রে ছাত্রসমাজকে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব আরো বলেন ছাত্র-ছাত্রীরাই হল সমাজের মেরুদন্ড৷ছাত্র-ছাত্রীরা সঠিক পথে পরিচালিত হলে আত্মনির্ভর রাজ্য এবং আত্মনির্ভর দেশ গড়ে তোলা কঠিন ব্যাপার নয়৷

ছাত্র যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করার জন্য সমাজের সকল অংশের জনগণের সহযোগিতা আহ্বান করেছেন তিনি৷ এন এস এস এর তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী বলেন প্রতিটি যুবক-যুবতীর মনে নতুন করে উদ্দীপনা জাগ্রত করে৷যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে এন এস এস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷ রাজ্যের প্রতিটি ছেলেমেয়েকে আত্মনির্ভর হয়ে ওঠার ওপরও গুরুত্ব আরোপ করেছেন৷ ছাত্র যুব সমাজকে দেশের অন্যতম সম্পদ বলে তিনি আখ্যায়িত করেন৷ তাদেরকে তিনি দেশ গঠনের মূল কারিগর বলে অভিহিত করেছেন৷ এন এস এস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই এন এন এস এস ডে পালন করা হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top