News Flash

  • Home
  • Uncategorized
  • এমএসএস পুরস্কার বিজয়ীদের মধ্যে মেয়েদের উপস্থিতি বেশি নিয়ে উচ্ছ্বসিত রাষ্ট্রপতি
Image

এমএসএস পুরস্কার বিজয়ীদের মধ্যে মেয়েদের উপস্থিতি বেশি নিয়ে উচ্ছ্বসিত রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি. স.): বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বর্ষ ২০১৮-১৯ জন্য এনএসএস (ন্যাশনাল সার্ভিস স্কিম) এর ১৪ জন মেয়ে সহ মোট ৪২ জন স্বেচ্ছাসেবককে রাষ্ট্রীয় সেবা যোজনা পুরস্কারে সম্মানিত করেছেন। পুরস্কার প্রাপকদের মধ্যে ৩৩ শতাংশ বেশি মহিলাদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।নিজের উচ্ছ্বাস না চেপে রাষ্ট্রপতি জানিয়েছেন, আমাদের মেয়েরাও যে রাষ্ট্র সেবায় অমূল্য যোগদান করতে পারে তা প্রমাণ করে দিয়েছে এরা। করোনা মহামারীর কারণে গোটা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবন থেকে অংশগ্রহণ করেন রামনাথ কোবিন্দ।

পুরস্কার প্রদানের মূল অনুষ্ঠানটি হয় দিল্লির বিজ্ঞানভবনে। সেখানে পুরস্কার প্রাপকদের উদ্দেশ্য করে রাষ্ট্রপতি জানিয়েছেন, পুরস্কার প্রাপকদের তালিকা যেসব মেয়েরা রয়েছে তারা নিজেদের নিষ্ঠা, সেবা ভাবনা এবং সাহসের পরিচয় দিয়েছে।সাবিত্রীবাই ফুলে, কস্তুরবা গান্ধী, মাদার টেরেজার সেবা ভাবনার মহান অনুপ্রেরণার পরম্পরা বহন করে চলেছে এই সকল মেয়েরা। সেবা ভাবনা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি অঙ্গীকারবদ্ধ এই সকল পুরস্কার প্রাপকদের সঙ্গে আলাপচারিতা করে নিজেকে ধন্য মনে করেছেন রাষ্ট্রপতি।


এনএসএসের মূল আদর্শ যে জনসেবা ভাবনা এবং তা যে মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত সেদিকে আলোকপাত করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, মানব সেবার পাশাপাশি মহাত্মা গান্ধী পশুপাখি প্রকৃতির প্রতি সেবা এবং করুণাকে গুরুত্ব দিয়েছেন এবং নিজের সম্পূর্ণ জীবন সেবা কার্যে জন্য নিয়োজিত করে গিয়েছেন।মহাত্মা গান্ধী বলেছিলেন ঈশ্বরের পরিচয় সেবা ভাবনায়।সেটা মেনেই সেবাধর্মকে বহন করে চলেছি। সেই সেবা ধর্মের কথা মাথায় রেখে ১৯৬৯ সালে মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে এনএসএস প্রতিষ্ঠা করা হয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top