News Flash

  • Home
  • Uncategorized
  • পাচার বাণিজ্য ঘিরে বক্সনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত তিন
Image

পাচার বাণিজ্য ঘিরে বক্সনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ পাচার বাণিজ্যকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সিপাহী জলা জেলার বক্সনগর দুধপুকুর এলাকায় সংঘর্ষে তিনজন গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাদের অবস্থা সঙ্কটজনক হয় সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷সংবাদ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে বক্সনগর এর দুধপুকুর এলাকায় পাচার বাণিজ্যকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ওমর গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে তিনজন গুরুতর ভাবে আহত হন এবং আরো বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এখনো সীমান্ত এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

ফেয়ার যেকোনো সময় এলাকার পরিস্থিতি রক্তাক্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ পুলিশ এবং বিএসএফ জওয়ানরা পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷ইলিশ মাছ পাচার এবং নেশা সামগ্রী পাচারকে কেন্দ্র করে এই রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রের খবর৷উল্লেখ্য দুধ পুকুর সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত নেশাজাতীয় সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী পাচার হচ্ছে৷ বিএসএফ জওয়ানরা টহল দিলেও তাদের চোখে ধুলো দিয়ে এ ধরনের পাচার বাণিজ্য প্রতিনিয়ত চলছে৷ পাচার বাণিজ্য কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দুটি কষ্টের মধ্যে মতভেদ চলছিল৷ বৃহস্পতিবার রাতে সেই মত ভেদের বহিঃপ্রকাশ ঘটে৷ বক্সনগর থানায় এ ব্যাপারে দুটি পৃথক পৃথক মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ উভয় মামলার তদন্ত শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার এর সংবাদ নেই৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top