News Flash

Image

করোনায় আরও দশ জনের মৃত্যু

আগরতলা, ৩১ আগস্ট (হি.স.)৷৷ি ত্রপুরায় করোনা মৃত্যুর সর্বকালের রেকর্ড ভেঙেছে৷ আজ সোমবার একদিনে ১০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ এ নিয়ে ত্রিপুরায় মোট ১১২ জনের মৃত্যু হয়েছে৷


এদিকে, এদিন নতুন করে ৫০৯ জন আক্রান্তের সন্ধান মিলেছে৷ এদিন ৩০৪৯ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল৷ অন্যদিকে এদিন রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে সুস্থ হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে ২২১ জনকে৷
জানা গিয়েছে এদিন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ কেন্দ্রে এন্টিজেনে পরীক্ষা করা হয়েছে ২২১১ জনের নমুনা৷ তাতে ৩৯৪ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এছাড়া আরটিপিসিআরে পরীক্ষা করা হয়েছে ৮৩৮ জনের নমুনা৷ তাতে ১১৫ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷
সোমবার রাজ্যের যে ৫০৯ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে এর মধ্যে উত্তর জেলায় ২৩ জন, ধলাই জেলায় ২৭ জন, খোয়াই জেলায় ৪৩ জন, গোমতী জেলায় ৪২ জন, সিপাহীজলা জেলায় ৩০ জন, ঊণকোটি জেলায় ৫২ জন, দক্ষিণ জেলায় ৩৪ জন এবং পশ্চিম জেলায় ২২৮ জন৷

ত্রিপুরায় করোনায় মৃত্যুর মিছিল থামছেই না৷ বরং প্রতিদিন ভয়ংকর হচ্ছে করোনার প্রকোপ৷ স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে দুশ্চিন্তা আরও বেড়েছে৷ ত্রিপুরায় এখন পর্যন্ত ১১,৬৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৭,৬৫৪ জন সুস্থ হয়েছেন এবং সক্রিয় আছেন ৩,৮৫৮ জন৷ কিন্ত সবচেয়ে উদ্বেগের ঘটনা হল, একদিনে করোনা আক্রান্ত ১০ জনের মৃত্যু৷ এখন পর্যন্ত সর্বাধিক মৃত্যু হয়েছিল ৬ জনের৷ স্বাভাবিকভাবে মৃতের সংখ্যা ঝড়ের গতিতে বৃদ্ধি ত্রিপুরা সরকার এবং ত্রিপুরাবাসীকে গভীর চিন্তায় ফেলেছে৷ বর্তমানে ত্রিপুরায় মৃতের হার ০.৯৬ শতাংশ৷ এদিকে, করোনা আক্রান্তের হার ত্রিপুরায় ৪.২৮ শতাংশ৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top