News Flash

  • Home
  • Uncategorized
  • ফেসবুক, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে তদন্তের দাবিতে সরব কংগ্রেস
Image

ফেসবুক, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে তদন্তের দাবিতে সরব কংগ্রেস

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি. স.): ফেসবুক, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে কংগ্রেস। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের উপর ভিত্তি করে সামাজিক মাধ্যমে অতি জনপ্রিয় এই দুটি মঞ্চের বিরুদ্ধে বিদ্বেষ মূলক অভিযোগ তুলে তদন্তের দাবি করেছে কংগ্রেস।


দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন, এদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং প্রকৃত দোষীর শাস্তি হওয়া উচিত। মঙ্গলবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, ভারতীয় গণতন্ত্র ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের উপর ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের হামলার দিকটি প্রকাশ্যে এনেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আমাদের দেশের মধ্যে কি হচ্ছে তার ওপর হস্তক্ষেপ করার কোনো অধিকার কারও নেই। এমন কি বিদেশি কোম্পানিদেরও নেই। দ্রুত এই ঘটনা তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

উল্লেখ করা যেতে পারে এই বিষয়ে এর আগে একাধিকবার সরব হয়েছেন রাহুল গান্ধী। ফেসবুকের সঙ্গে বিজেপির অশুভ আতাত নিয়ে অভিযোগ তুলেছিলেন তিনি।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top