করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হারের নিরিখে নতুন নজির গড়ল ভারত

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি. স.): করোনা সংকটের মধ্যেও আশার আলো। একদিনের সর্বাধিক সুস্থ হয়ে ওঠার নতুন রেকর্ড তৈরি হল। বিগত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৫৭৫৮৪ জন। সুস্থ হয়ে ওঠার হার বেড়ে দাঁড়িয়েছে ৭২ শতাংশ। যা ইতিমধ্যেই নতুন নজির তৈরি করেছে।
 

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে প্রত্যেকদিন সুস্থ হয়ে ওঠার হারের নিরিখে আত্মপ্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে ভারত। বিগত ২৪ ঘন্টায় সর্বাধিক সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠেছে গোটা দেশে। ৫৭৫৮৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। সুস্থ হয়ে ওঠার হার ৭২ শতাংশের নতুন মাইলস্টোনকে স্পর্শ করল।

অন্যদিকে করোনা থেকে মৃতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১.৯২ শতাংশে। দেশজুড়ে সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছে ১৯১৯৮৪২।