নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি. স.): প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার নিজের টুইট বার্তায় বর্ষীয়ান রাজনীতিবিদ তথা বর্তমানে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, জনস্বার্থ এবং ভারতীয় উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ভারতের প্রতি তাঁর দর্শন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের টুইট বার্তায় লিখেছিলেন, রাষ্ট্রের উন্নয়নে অসাধারণ সেবা এবং প্রচেষ্টা করে যাওয়ার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন অটল বিহারী বাজপেয়ী। উল্লেখ করা যেতে পারে ২০১৮ সালের এই দিনে দিল্লির এইমস ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তিনি প্রথম অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পাঁচ বছরেরও বেশি সময় এই পদে থেকেছেন। ভারতরত্ন সম্মানেও তাকে ভূষিত করা হয়।
2020-08-16

