অল্পেতে রক্ষা পেল ব্যাঙ্ক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ আগস্ট৷৷ অল্পেতে অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে তেলিয়ামুড়া গ্রামীণ ব্যাংকের শাখা সহ পার্শবর্তী দোকানপাট৷ সংবাদ সূত্রে জানা গেছে তেলিয়ামুড়া পুরাতন ডিসি অফিস সংলগ্ণ এলাকার বাসিন্দা বাড়িতে হাঁস মোরগ পালন করার একটি ঘরে আগুন লাগে৷ স্থানীয় লোকজন আগুন দেখে দমকল বাহিনীকে খবর দেন৷ দমকল বাহিনীর দ্রুতআর অংক ছুটে এসে আগুন আয়ত্তে আনে৷আগুন বেশিদূর করাতে না পারায় পার্শবর্তী গ্রামীণ ব্যাংকসহ অন্যান্য দোকানপাট রক্ষা পেয়েছে৷ কিভাবে অগ্ণিকাণ্ডের সূত্রপাত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ পুলিশ ও দমকল বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে৷