নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৮ আগস্ট৷৷ সারা বিশ্বের সাথে যখন রাজ্যে করোনা ভাইরাসের মহামারির জন্য লকডাউন চলছে এখোনও বন্ধ নাই রাজনৈতিক সন্ত্রাস দক্ষিণ এিপুরা জেলার প্রান্তিক মহকুমা সাব্রুমে৷
ঘটনার বিবরনে জানা গিয়েছে , সাব্রুম মহকুমা সাতচাদঁ আর ডি ব্লকের অধীনে সাব্রুম থানার অন্তর্গত রতনমনি এডিসি ভিলেজের এক নং ওয়ার্ডের বাসীন্ধার সাধন দাস (৫৮) গতকাল রাএি বেলা যখন বাজার থেকে বাড়ীতে ফিরছিলেন তখন মদমত্ত অবস্থায় এলাকারই পাঁচজন দুসৃকতিকারীরা সাধন দাসকে এলোপাতাড়ি দা দিয়ে কোপাতে থাকেন বলে অভিযোগ করেন সাধন দাস৷ অভিযুক্ত দুসৃকতিরা নির্মল ঘোষ , রাজীব ঘোষ, প্রাণজিৎ ঘোষ , জীবন রায় এবং অলক রায়েরা৷ এদের সকলেই বাড়ি রতনমনি এডিসি ভিলেজ একালাতে৷
এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে সাব্রুম থানার পুলিশ ছুটে জানান৷ এলাকার লোকজনরা হঠাৎ চিৎকার শুনতে পেয়ে সাথে সাথে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন৷ সাব্রুম মহকুমা হাসপাতালে কর্মরত চিকিৎসক ডঃ তমাল রায় আহত সাধন দাসের অবস্থা বেগতিক দেখে সাথে সাথে গোমতী জেলা হাসপাতালে রেফার দেন৷ সাধন দাসের পরিবারে পক্ষ থেকে রাতেই এই পাঁচসাব্রুম থানার লিখিত মামলা করা হয়৷

