News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্টে সহকারী সরকারী আইনজীবীর জামিন নামঞ্জুর, টিআই প্যারেডের নির্দেশ
Image

হাইকোর্টে সহকারী সরকারী আইনজীবীর জামিন নামঞ্জুর, টিআই প্যারেডের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসককে থুতু দেওয়ার ঘটনায় গ্রেফতার হতে পারেন আশংকায় ভুগছেন সহকারী সরকারি আইনজীবী কর্নজিত দে৷ করোনা মুক্ত হয়ে কোভিড কেয়ার সেন্টার থেকে ছুটি পাওয়ার পর বাড়ি ফিরে যেতে পারেননি তিনি৷ ফলে, চিকিৎসককে থুতু দেওয়ার ঘটনায় গ্রেফতারি এড়াতে আজ তিনি ত্রিপুরা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন৷ কিন্ত তার আইনজীবী আদালতে কোন রকম প্রামান্য দলিল দেখাতে পারেননি৷ তাই, আগাম জামিনের আবেদন মঞ্জুর করেনি ত্রিপুরা হাইকোর্ট৷ তার বদলে আগামী ৫ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করে কেইস ডায়েরি আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম লোধ৷ শুধু তাই নয়, ২৪ ঘন্টার মধ্যে টি আই প্যারেডে অভিযুক্তকে শনাক্ত করার ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত৷ সাথে সিআরপিসি ১৬৪ ধারায় অভিযোগকারী চিকিতকের জবানবন্দী রেকর্ড করতে বলা হয়েছে৷ কর্নজিত দে বর্তমানে সিপার্দে প্রাতিষ্ঠানিক একান্তবাসে রয়েছেন৷


প্রসঙ্গত, গত শুক্রবার শিশু সহ করোনা আক্রান্ত পাঁচ জন্মদাত্রী এবং এক গর্ভবতী মহিলাকে ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে ভরতির জন্য নেওয়া হয়েছিল৷ কিন্তু সেখানে ভরতি অন্য করোনা আক্রান্তরা তাতে আপত্তি জানান৷ খবর পেয়ে ছুটে গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করেন পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. সংগীত চক্রবর্তী৷ কিন্তু, রোগীরা তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল দেন৷ এ-বিষয়ে ডা. সংগীতা জানিয়েছিলেন, সদ্যজাত সন্তান নিয়ে জন্মদাত্রীরা এবং পিপিই কিট পরে স্বাস্থ্য কর্মীরা ৫ ঘণ্টা ধরে বাইরে অপেক্ষা করছিলেন৷ কিন্তু তাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না৷ এমন কি, তাঁকে লক্ষ্য করে থুতু ফেলা হয়েছে এবং এক যুবক উপর থেকে জল ফেলেছে৷ তিনি বলেন, অবশেষে কোনও উপায় না পেয়ে ওই করোনা আক্রান্তদের জিবির কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে৷

তিনি জানান, সেদিনের ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরে স্বাস্থ্য অধিকর্তা এবং পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে রিপোর্ট জমা দিয়েছিলাম৷ কর্তব্যরত অবস্থায় লাঞ্চনার শিকার হয়েছি, সে-বিষয়ে রিপোর্টে জানিয়েছি৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক পুলিশ সুপারের সাথে আলোচনাও করেছেন৷ স্বাস্থ্য অধিকর্তা ডা. শুভাশিস দেববর্মা বলেন, গতকাল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় ওই ঘটনায় মামলা করা হয়েছে৷ পশ্চিম জেলা পুলিশ সুপার মানিক দাস জানিয়েছেন, করোনা অতিমারির আইন সকলকে মেনে চলতে হবে৷ এক্ষেত্রে সরকারি কর্মচারী এবং স্বাস্থ্য কর্মীদের উপর হামলাহুজ্জুতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷


চিকিৎসককে লক্ষ্য করে থুতু দেওয়ার ঘটনায় প্রশাসনের তরফে করোনা আক্রান্তের বিরুদ্ধে মামলা করা হয়েছিল৷ স্বাস্থ্য অধিকর্তা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় করোনা আক্রান্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন৷ এফআইআরের ভিত্তিতে মামলা রুজু করেছেন থানা কর্তৃপক্ষ৷ ওই ঘটনায় সহকারী সরকারি আইনজীবী কর্নজিত দে ত্রিপুরা হাইকোর্ট-এ আগাম জামিনের আবেদন জানান৷ আজ বিচারপতি অরিন্দম লোধের সিঙ্গল বেঞ্চে ওই মামলায় শুনানি হয়েছে৷
এ-বিষয়ে কর্নজিত দের আইনজীবী রাজু দত্ত বলেন, আজ আদালতে আগাম জামিনের উপর শুনানি হয়েছে৷ সময় মত কোভিড কেয়ার সেন্টার থেকে তার মক্কেলের ছুটির কাগজ হাতে আসেনি, তাই আদালতে জমা দেওয়া সম্ভব হয়নি৷ পরবর্তী শুনানিতে ওই নথি জমা দেওয়া হবে৷ তার কথায়, চিকিতকের সাথে অবাঞ্চিত ঘটনায় তার মক্কেলকে ফাসিয়ে দেওয়া হচ্ছে আশংকায় আগাম জামিনের আবেদন জানানো হয়েছে৷ কারণ, তাকে ছুটি দেওয়ার পর বাড়ি যেতে দেওয়া হয়নি৷ তাকে এখন সিপার্দে রাখা হয়েছে৷ অথচ, ছুটির কাগজে গৃহে একান্তবাসের পরামর্শ দেওয়া হয়েছে৷


ওই মামলা সম্পর্কে এপিপি সম্রাট ঘোষ বলেন, আদালতে জামিনের স্বপক্ষে কোন প্রামান্য দলিল জমা দিতে পারেনি আবেদনকারীর আইনজীবী৷ কারণ, এজাহারে তার নাম নেই, কেনই বা তিনি গ্রেফতার হবেন ভাবছেন তার কোন প্রমান ছাড়াই আদালতে জামিনের আবেদন করেছেন৷ তাই, ত্রিপুরা হাই কোর্ট ওই আবেদন মঞ্জুর করেনি৷ সম্রাটবাবু বলেন, বিচারপতি অরিন্দম লোধ আগামী ৫ আগস্ট ওই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন৷ ওইদিন আদালতে কেইস ডায়েরি জমা দিতে নির্দেশ দিয়েছেন৷ সাথে ২৪ ঘন্টার মধ্যে টি আই প্যারেডে আসল অপরাধীকে শনাক্ত করার জন্য পুলিশ-কে নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি, সিআরপিসি ১৬৪ ধারায় অভিযোগকারিনি চিকিতকের জবানবন্দী রেকর্ড করার নির্দেশ দিয়েছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top