দেহরাদূনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত্যু ৪ জনের

দেহরাদূন, ১৫ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল। বহুতল ভেঙে ধ্বংসস্তূপে নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে দেহরাদূনের চুখুওয়ালা এলাকার ইন্দ্রা কলোনিতে ভেঙে পড়ে একটি বহুতল। ভারী বৃষ্টির জেরেই বহুতলটি ভেঙে পড়ে, বহুতল ভেঙে পড়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), স্থানীয় পুলিশ।

বুধবার সকালে এনডিআরএফ-এর ডিরেক্টর জেনারেল সত্য প্রধান জানিয়েছেন, বহুতলের ধ্বংসস্তূপ থেকে জীবন্ত অবস্থায় ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪ জনের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে আরও বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছেন।