চেন্নাই, ১৪ জুলাই (হি.স.): দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে করোনা-প্রকোপের মধ্যেই স্বস্তির খবর, করোনাভাইরাসে সংক্রমিত হননি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী। এই নিয়ে দ্বিতীয়বার ই কে পালানিস্বামী করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। সোমবার করোনা-পরীক্ষা করান মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী এবং তাঁর ক্যাম্প অফিসের আধিকারিক ও কর্মীরা। রিপোর্ট আসার পর মঙ্গলবার সরকারিভাবে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী, সরকারি আধিকারিক ও কর্মীদের মধ্যেই কেউই করোনা-সংক্রমিত হননি।
এর আগে গত মাসের করোনা-পরীক্ষা করিয়েছিলেন ই কে পালানিস্বামী। সেবারও রিপোর্ট নেগেটিভ এসেছিল। মঙ্গলবার তামিলনাড়ু স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যজুড়ে ১০৫টি কোভিড-১৯ টেস্টিং সেন্টার তৈরি করা হয়েছে। ১৩ জুলাই পর্যন্ত ১৫,৮৫,৭৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

