মৃদু ভূকম্পন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, তীব্রতা ৪.৩

পোর্ট ব্লেয়ার, ১৩ জুলাই (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ| সোমবার ভোররাতে আচমকাই ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩| মৃদু ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি|

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সোমবার ভোররাত ২.৩৬ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ| ভূমিকম্পের উৎসস্থল ছিল দিগলিপুর থেকে ১৫৩ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ২৭ কিলোমিটার গভীরে। হালকা তীব্রতার ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| তবে, ভূমিকম্পের জেরে গোটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জুড়েই আতঙ্ক তৈরি হয়|