লখনউ, ১২ জুলাই (হি. স.): উত্তরপ্রদেশে করোনা মোকাবিলায় নেওয়া হচ্ছে একের পর এক পদক্ষেপ।ইতিমধ্যেই রাজ্যে তিনদিনের লকডাউন চলছে। এরই মধ্যে প্রতিটি বাড়িতে গিয়ে করোনা স্ক্রীনিং ও পরীক্ষা করা হবে বলে রবিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, উত্তর প্রদেশ প্রতিদিন ১৫ হাজার থেকে ২০ হাজার অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে।প্রতিটি বাড়িতে গিয়ে স্ক্রীনিং করানো হবে। স্ক্রীনিং প্রক্রিয়া চলাকালীন কারো শরীরে যদি করোনার লক্ষণ ফুটে ওঠে। তবে তার পরীক্ষার করা হবে।
চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকা যায়। উত্তর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত মুখ্য সচিব ওয়ানিশ অবস্থি জানিয়েছেন, মেডিকেল স্ক্রীনিংয়ের জন্য ১. ৪০ লাখের বেশি দল গঠন করা হয়েছে।আর টি পি সি আরের মাধ্যমে এখনো পর্যন্ত দৈনিক ৩০ হাজার পরীক্ষা করা হচ্ছে। ট্রু নেট যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে দৈনিক দুই হাজার উল্লেখ করা যেতে পারে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০৯২।

