মুম্বই, ১২ জুলাই (হি.স.): করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা। নানাবতি হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন।হাসপাতালের বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । ইতিমধ্যেই অমিতাভের বাসভবন জলসাকে সিলড করে দেওয়া হয়েছে । বর্তমানে জলসায় আইসোলেশন রয়েছেন জয়া বচ্চন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে বচ্চন পরিবারের তিনটি বাড়ি সিল করে দেওয়া হয়েছে।চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে ঐশ্বর্য এবং আরাধ্যা অ্যান্টিজেন পরীক্ষা নেগেটিভ এলেও লালারসের পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসে।মনে করা হচ্ছে রবিবার বিকেলে নানাবতি হাসপতালে ভর্তি হবে ঐশ্বর্য এবং আরাধ্যা।নিজের অসুস্থতার খবর শনিবার রাতেই টুইট করে পোস্ট করেন অমিতাভ বচ্চন পরে অভিষেক বচ্চন এই কথা জানান ।
2020-07-12

