নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ উদয়পুরের টেপানিয়া এলাকা থেকে চুরি যাওয়া একটি মোটর বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানা এলাকা থেকে মোটর বাইকটি উদ্ধার করা হয়েছে৷
বাইক চোর চক্রের দুই সাকরেদকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷ তারা হলো আক্তার হোসেন এবং সুমন মিঞা৷ তাদের বাড়ি উদয়পুরের গকুলপুরে৷ জিজ্ঞাসাবাদে তারা চুরির দায় স্বীকার করেছে৷ বাংলাদেশে পাচারের উদ্দ্যেশেই বাইকটি চুরি করে নিয়ে গিয়েছিল৷ তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ বাইক চোর চক্রের আরও পাকড়াও করার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে৷

