নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ দেশ বিদেশের পুণ্যার্থীদের কাছে মাতাবাড়ি মন্দিরের আকর্ষণ আরও বাড়ানোর জন্য দ্রুত প্রষোজনীয় পদক্ষেপ নিতে হবে৷ এছাড়া উদয়পুর মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির উন্নতীকরণের লক্ষ্যে যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাস্তবায়নে জোর দিতে হবে৷ কারণ, মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশে এক বিপুল সম্ভাবনা রয়েছে৷ রাজ্যের অর্থনৈতিক বিকাশে এই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে৷ আজ বুধবার সচিবালয়ের ১ নম্বর কনফারেন্স হল-এ অনুষ্ঠিত মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির ট্রাস্টের এক সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এভাবেই পর্যটন বিকাশের দিশা দেখিয়েছেন৷
এদিন সভায় কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পে মাতাবাড়ি মন্দিরের উন্নয়ন, রোপওয়ে নির্মাণ প্রকল্প, ৫১ শক্তিপীঠ প্রকল্প এবং মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির ট্রাস্টের আয়-ব্যয় নিয়ে আলোচনা হয়৷ সভায় মুখ্যমন্ত্রী দেওয়ালি মেলা ৩ দিন থেকে বাড়িয়ে ৭ দিন করার উপর গুরুত্ব আরোপ করেন৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দেওয়ালি মেলা ৭ দিন পর্যন্ত বাড়ানো হলে স্থানীয় ব্যবসায়ীরা ভালো একটা আয়ের সুযোগ পাবেন৷ এছাড়াও দেশ-বিদেশের পুণ্যার্থীরা দেওয়ালি মেলা আরও বেশি করে উপভোগ করার সুযোগ পাবেন৷ এক্ষেত্রে দেশ-বিদেশ থেকে আগত পুণ্যার্থীদের সুবিধার্থে যাবতীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে হবে৷ এছাড়া পুণ্যার্থীদের আকর্ষিত করার লক্ষ্যে মঙ্গল আরতী প্রতিদিন চালু রাখার জন্য পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷ নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ দেশ বিদেশের পুণ্যার্থীদের কাছে মাতাবাড়ি মন্দিরের আকর্ষণ আরও বাড়ানোর জন্য দ্রুত প্রষোজনীয় পদক্ষেপ নিতে হবে৷ এছাড়া উদয়পুর মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির উন্নতীকরণের লক্ষ্যে যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাস্তবায়নে জোর দিতে হবে৷ কারণ, মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশে এক বিপুল সম্ভাবনা রয়েছে৷ রাজ্যের অর্থনৈতিক বিকাশে এই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে৷ আজ বুধবার সচিবালয়ের ১ নম্বর কনফারেন্স হল-এ অনুষ্ঠিত মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির ট্রাস্টের এক সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এভাবেই পর্যটন বিকাশের দিশা দেখিয়েছেন৷
এদিন সভায় কেন্দ্রীয় সরকারের প্র
সাদ প্রকল্পে মাতাবাড়ি মন্দিরের উন্নয়ন, রোপওয়ে নির্মাণ প্রকল্প, ৫১ শক্তিপীঠ প্রকল্প এবং মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির ট্রাস্টের আয়-ব্যয় নিয়ে আলোচনা
সভায় প্রসাদ প্রকল্পে মাতাবাড়ি উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করতে গিয়ে পর্যটন দফতরের অধিকর্তা বিশ্বশ্রী বি বলেন, মাতাবাড়ির উন্নয়নে পর্যটন দফতর কেন্দ্রীয় সরকারের কাছে ৬৭ কোটি ৩৩ লক্ষ টাকার একটি প্রকল্প পাঠিয়েছে৷ এই প্রকল্পে মন্দিরের প্রবেশপথে দুটি সুদৃশ্য গেট নির্মাণ, বহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত ১ কিমি রাস্তার দুপাশে ছাদযুক্ত আস্থাপথ নির্মাণ, পুণ্যার্থীদের জন্য ফুট ওভার ব্রিজ নির্মাণ, ওপেন পার্কিং, ৩টি শৌচালয়, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, মাটির নীচ দিয়ে বৈদ্যুতিক লাইন টানা, মন্দির চত্বরে আলোকসজ্জার ব্যবস্থা ইত্যাদি কাজগুলি করা হবে৷ এছাড়াও পুণ্যার্থীদের সুযোগ সুবিধার জন্য একটি আগমন কেন্দ্র তৈরি করা হবে৷
এই আগমন কেন্দ্রে ইনফরমেশন ডেস্ক, ভিআইপি লাউঞ্জ, রেস্ট রুম, টোকেন কাউন্টার, মেডিটেশন হল, শৌচালয়, মন্দির কমিটির অফিস এবং ক্যাফেটেরিয়া থাকবে৷ মাতাবাড়ি মন্দিরের উন্নয়নের জন্য যে প্রকল্প পাঠানো হয়েছে তা দ্রুত অনুমোদন পাওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের সাথে কথা বলার জন্য মুখ্যসচিব মনোজ কুমারকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ সভায় রোপওয়ে প্রকল্প বিষয়ে আলোচনা করতে গিয়ে পর্যটন দফতরের অধিকর্তা বলেন, উদয়পুর রেল স্টেশন থেকে মাতাবাড়ি মন্দির পর্যন্ত রেলওয়ে নির্মাণ করা হবে৷ এই রোপওয়ের মোট দৈর্ঘ্য হবে ১৬ কিমি৷
2020-07-02

