News Flash

  • Home
  • Uncategorized
  • আগস্টে জিম্বাবোয়ে সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
Image

আগস্টে জিম্বাবোয়ে সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

সিডনী, ৩০ জুন (হি. স.) : মঙ্গলবার জিম্বাবোয়ে সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। অগস্টের ঘরের মাঠে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলার কথা ছিল। ৯-১৫ অগস্ট হওয়ার কথা ছিল এই সিরিজ। কিন্তু করোনাভাইরাসের জন্য খেলার ঝুঁকি নিতে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়া, জানিয়েছে ক্রিকেট ডট কম ডট এইউ। ১২ বছর পর অস্ট্রেলিয়ার উত্তরে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার কথা ছিল এই সিরিজের মাধ্যমে। কিন্তু প্লেয়ার, ম্যাচ অফিশিয়াল ও ভয়েন্টিয়ারদের শরীরের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করেছে তিন ম্যাচের সিরিজ এখন করা সম্ভব হচ্ছে না। সিএ এক বার্তায় জানিয়েছে, অনেক কিছু বিষয়কে মাথায় রেখে এই সিরিজকে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বপায়ো-সিকিউরিটি ব্যবস্থা করে তবেই ক্রিকেট শুরু হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হোকলে জানিয়েছেন, এই সিরিজ স্থগিত রাখার জন্য আমরা হতাশ। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে ক্রিকেটের যৌথ মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্লেয়ার, ম্যাচ অফিশিয়াল, ভয়েন্টিয়ার ও ফ্যানদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই পরিস্থিতিতে এটিই সব থেকে বাস্তব সিদ্ধান্ত।” তিনি আরও বলেন, ‘‘অন্য কোনও সময়ে আমরা এই সিরিজ আয়োজন করব জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার ভিত্তিতে।” ২০০৩-০৪-এর পর আবার অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল জিম্বাবোয়ের। জিম্বাবোয়ের তরফে জানানো হয়েছে, তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে ছিল কিন্তু পরিস্থিতির কারণে সেটা কিছুটা পিছিয়ে যাচ্ছে। যখন সম্ভব হবে তখন এই সিরিজ করার পরিকল্পনা রয়েছে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top