News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সনগরে করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্যকর্মী
Image

বক্সনগরে করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্যকর্মী

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর ২২ জুন৷৷ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্তের ঘটনায় বক্সনগর কমিউনিটি হেলথ সেন্টারের একাংশ বন্ধ করে দেয়া হয়েছে৷ তবে, জরুরী বিভাগ চালু রয়েছে৷ করোনা আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মীকে আজ কোভিড কেয়ার সেন্টারে নেয়া হয়ছে৷ মহকুমা স্বাস্থ্য আধিকারীক জানিয়েছেন, করোনা সংক্রমিতের সংস্পর্শে গিয়ে ওই স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন৷


গতকাল ৩৫ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছিল৷ তাদের মধ্যেই ওই স্বাস্থ্যকর্মীও ছিলেন৷ স্বাস্থ্যকর্মীর করোনা আক্রান্তের ঘটনায় বক্সনগরে জনমনে আতঙ্ক ছড়িয়েছে৷ কিন্তু, মহকুমা এবং জেলা স্বাস্থ্য প্রশাসনের সময়ের মধ্যে নেওয়া পদক্ষেপ আতঙ্ক অনেকটাই কাটিয়ে দিয়েছে৷ তড়িঘড়ি হাসপাতালের একাংশ বন্ধ করে দিয়ে সেনিটাইজ করার ব্যবস্থা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top