দু’বেলা ভাতের ব্যবস্থা হচ্ছে না কিস্তির টাকা নিয়ে চিন্তিত ঋণ গ্রহিতারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ আরোহন,সাথী,ভিলেজ নামে মাইক্রো ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে মহিলাদের বিক্ষোভ প্রদর্শন৷ কৈলাশহর পৌর পরিষদের ১৪ নং ওয়ার্ডের দুর্গাপুরে শনিবার দুপুরে ১০০ মহিলা মিলিত হয়ে আরোহন, সাথী মাইক্রো ফাইন্যান্স কোম্পানি যেভাবে তাদের উপর চাপ সৃষ্টি করছে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন৷


মহিলাদের বক্তব্য হল তারা বিভিন্ন মাইক্রো ফাইনান্স কোম্পানি কাছ থেকে ঋণ নিয়েছিলেন৷ ঋণ পরিশোধও করছিলেন৷ হঠাৎ করে অতিমারী করোনা ভাইরাসের কারণে লক ডাউনে মানুষ কর্মহীন হয়ে পড়ে৷ ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায়৷ এই অবস্থায় মহিলাদের বিভিন্ন মাইক্রোফাইন্যান্স থেকে নেওয়া ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছে না৷ মহিলারা বলছেন তারা ঠিকমতো দুই বেলা ভাত খেতে পারছেন না৷ এই অবস্থায় ঋণ পরিশোধ করা সম্ভব নয়৷ তাই মাইক্রোফাইন্যান্স কোম্পানির কাছে তাদের আবেদন ন্যূনতম ছয় মাস পর্যন্ত ঋণ পরিশোধের জন্য তাদের কাছে না আসার জন্য৷