News Flash

  • Home
  • Uncategorized
  • আজ অসমে আরও ১১১টি কোভিড-১৯ পজিটিভ মামলা, সংখ্যা বেড়ে ১৯৮৮
Image

আজ অসমে আরও ১১১টি কোভিড-১৯ পজিটিভ মামলা, সংখ্যা বেড়ে ১৯৮৮

গুয়াহাটি, ৪ জুন (হি.স.) : আশঙ্কা অনুযায়ী অসমে ১৯০০-এর ঘর অতিক্রম করেছে করোনা ভাইরাসে আক্ৰান্তের সংখ্যা। বৃহস্পতিবার এই খবর লেখা পর্যন্ত নতুন আরও ১১১ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণের রেজাল্ট পজিটিভ এসেছে। এ নিয়ে রাজ্যে কোভিড-১৯-এ আক্ৰান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৯৮৮। এছাড়া আজ আরও ২৯ জনের কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসায় বিভিন্ন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। ২৯ জনকে ছুটি এবং নয়া ১১১ জনের যোগ-বিয়োগ করে রাজ্যে এখনও পজিটিভ সক্রিয় রোগীর সংখ্যা ১,৫৩৯।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে তৃতীয় টুইট করে এই খবর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা জানান, নতুন ১১১ জনের মধ্যে সর্বোচ্চে হোজাই জেলা। তিনি যে পরিসংখ্যান দিয়েছেন তাতা দেখা গেছে, হোজাইয়ের ৪৬, ওদালগুড়ির ২৮, ১১ জন কামরূপের, ১০ জন নগাঁওয়ের ৫ জন মরিগাঁওয়ের ৩ জন নলবাড়ির, ৩ জন গোয়ালপাড়ার, ২ জন গোলাঘাটের ২ জন যোরহাটের এবং ১ জন ধুবড়ি জেলার বাসিন্দা।

আজ এখন পর্যন্ত ১৫৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গতকাল সৰ্বাধিক ২৬৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছিল। গত ১৩ মে থেকে আজ এখন পর্যন্ত মোট ১,৯০৭ জন আক্ৰান্ত হয়েছেন এই মারণ কোভিড-১৯ সংক্রমণে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top