News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলা সংক্রান্ত অপরাধ নিয়ে নারী সমিতির আন্দোলনে পুলিশের সাথে ধস্তাধস্তি
Image

মহিলা সংক্রান্ত অপরাধ নিয়ে নারী সমিতির আন্দোলনে পুলিশের সাথে ধস্তাধস্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ নারী নির্যাতনের বিরুদ্ধে আজ আগরতলায় গণতান্ত্রিক নারী সমিতি গর্জে উঠেছিল৷ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁদের ওই আন্দোলনে পুলিশ বাধা দিয়েছে, এমনই অভিযোগ এনেছেন তাঁরা৷ নারী সমিতির নেত্রীদের টেনে-হ্যাঁচড়ে পুলিশ গাড়িতে তুলেছে, এমনও দৃশ্য আজ প্রত্যক্ষ করেছেন শহরবাসী৷ চিৎকার চেঁচামেচি হই-হুল্লোড়ে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে মেলারমাঠ এলাকায়৷ আজকের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আক্রোশের অভিযোগ তুলে সরব হয়েছে নারী সমিতি৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশের হিমশিম খেতে হয়েছে৷


প্রসঙ্গত, গোটা দেশে গণতান্ত্রিক নারী সমিতি সোমবার নারী নির্যাতন বিরোধী দিবস পালন করেছে৷ এদিন পারস্পরিক দূরত্ব মেনে আগরতলায়ও এই আন্দোলনে শামিল হয়েছিলেন নারী সমিতির কর্মী ও নেত্রীরা৷ যদিও পুলিশ তাঁদের আগাম অনুমতি দেয়নি বলে খবর৷ গোটা দেশের কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরায় আন্দোলনস্থলে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে কামান দাগেন গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সহ-সভানেত্রী রমা দাস৷


তাঁর কথায়, লকডাউনের সময়ও গোটা দেশে এবং রাজ্যে লাগামহীনভাবে বৃদ্ধি পেযেছে নারী সংক্রান্ত অপরাধ৷ বিজেপি-শাসনে দেশ ও রাজ্যের নারীরা মোটেও সুরক্ষিত নন, দাবি করেন তিনি৷ এদিন মেলারমাঠে সিপিএম জেলা অফিসের সামনে সকাল থেকেই জড়ো হতে থাকেন নারী সমিতির সদস্যারা৷ সামাজিক দূরত্ব মেনে তাঁরা আন্দোলন শুরু করলেও ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ৷ এই পরিস্থিতিতে পুলিশ তাঁদেরকে মাইকিং যোগে গ্রেফতারের নির্দেশ না দিয়ে বলপূর্বক গাড়িতে তুলেছে বলে অভিযোগ করেন রমা দাস৷ তিনি আন্দোলনের প্রেক্ষাপটও তুলে ধরেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top