News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়োজন মনে করলে ক্ষমতা থেকে সরিয়ে দিন আমাদের, অমিত শাহকে মমতা
Image

প্রয়োজন মনে করলে ক্ষমতা থেকে সরিয়ে দিন আমাদের, অমিত শাহকে মমতা

কলকাতা, ২৭ মে (হি. স.): করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের উপর একের পর এক অভিযোগ করছিল বিরোধী দলগুলি। এরমধ্যে যুক্ত হয়েছে আমফান পরিস্থিতি। এই পরিস্থিতিতে বিরোধীদের একের পর এক কোণঠাসা মন্তব্য শুনতে শুনতে এদিন নবান্নে মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী বললেন, “অমিত শাহ কে বলেছিলাম এরকম চলতে থাকলে সরকার ভেঙে দিন। আপনাদের যদি মনে হয় পশ্চিমবঙ্গ সরকার করোনা মোকাবেলা করতে পারছে না। হলে আপনারা নিজে এসে কাজ করুন আমার কোন আপত্তি নেই।” রাজ্যের আপত্তি সত্ত্বেও একের পর এক দিন রাজ্য থেকে ট্রেন পশ্চিমবঙ্গে প্রবেশ করার অনুমতি দিচ্ছে রেল মন্ত্রক। এই প্রসঙ্গে রেলের চূড়ান্ত গাফিলতির দিকে আঙ্গুল তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “রেলের কোনো দায়িত্ব নেই। আমাদের চিঠি লিখে জানানো সত্ত্বেও ট্রেন পাঠাচ্ছে রাজ্যে। এইভাবে রাজ্য করোনা পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে।”  কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় সরাসরি লোকের করোনা হলে সেই দায় কে নেবে? ওরা চায় বাংলা গুজরাট মহারাষ্ট্র হয়ে যাক।”এরপরে মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের পরিস্থিতির প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “এই ধরনের সংক্রমণ একটা এরিয়াতে বেঁধে রাখা উচিত। কিন্তু সেটা হচ্ছে না। ট্রেনে গাদাগাদি করে আসার ফলে সংক্রমণ বাড়ছে। এতে কনটেইনমেন্ট জোনের সংখ্যাও বাড়ছে।”

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top