News Flash

  • Home
  • Uncategorized
  • দাবী আদায়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গণহারে পোস্টকার্ড পাঠালেন ১০৩২৩
Image

দাবী আদায়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গণহারে পোস্টকার্ড পাঠালেন ১০৩২৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছি৷ আমাদের পাশে দাঁড়ান৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে এই আর্জি জানিয়ে গণ-পোস্টকার্ড পাঠালেন চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকা৷ রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন পোস্ট অফিসে সোমবার ওই সব পোস্টকার্ড পাঠিয়েছেন তাঁরা৷


করোনা-র সংক্রমণে চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকরা আন্দোলনে শামিল হতে পারছেন না৷ প্রশাসনিক নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে তাঁদের৷ রবিবার চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকরা নিজ নিজ এলাকায় প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছিলেন৷ পরবর্তী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সোমবার চাকরিচ্যুতরা পোস্টকার্ডে চিঠি লিখে মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের অভাব অভিযোগ জানিয়েছেন৷ সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ত্রিপুরা সরকারের কাছে দাবি রেখেছেন তাঁরা৷ সরকারকেই ১০৩২৩ কর্মচারীদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে বলেও সুর চড়িয়েছেন ওই সব শিক্ষককুল৷


আন্দোলনকারীদের পক্ষে ডালিয়া দাস বলেন, চাকরিচ্যুত প্রতিটি পরিবার অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছে৷ অনেকে জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে ভুগছেন৷ সরকার অবিলম্বে তাঁদের পাশে না দাঁড়ালে তাঁরা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন, একপ্রকার হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি৷
গত ৩১ মার্চ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ১০৩২৩ শিক্ষক-কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন৷ এরই মধ্যে করোনা-র সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় পারস্পরিক দূরত্ব বজায় রেখে চলার জন্য নির্দেশ জারি করেছে সরকার৷ স্বাভাবিকভাবেই, চাকরিচ্যুত হয়েও ওই শিক্ষকরা বৃহত্তর আন্দোলনে শামিল হওয়ার কোনও সুযোগ পাচ্ছেন না৷ পারস্পরিক দূরত্ব বজায় রেখেই তাঁদেরকে আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে৷ তবে দিন যত গড়াচ্ছে ততই চাকরিচ্যুত পরিবারের লোকজনদের মধ্যে হতাশা বাড়ছে৷


ত্রিপুরা সরকার চাকরিচ্যুতদের বিভিন্ন পদে পুনঃনিযুক্তির জন্য ইতিমধ্যেই সুপ্রিমকোর্টের কাছে একটি আবেদন জানিয়েছে৷ সুপ্রিম কোর্টের কাছ থেকে অনুমতি পেলেই রাজ্য সরকার তাদের চাকরিতে নিযুক্তির করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে মনে করা হচ্ছে৷ তবে তা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সংশয় দিনের পর দিন বেড়েই চলেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top