News Flash

  • Home
  • Uncategorized
  • ফ্লোরেন্স নাইটেঙ্গেলস এর ২০০তম জন্ম দিবস পালিত
Image

ফ্লোরেন্স নাইটেঙ্গেলস এর ২০০তম জন্ম দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ ফ্লোরেন্স নাইটেঙ্গেলস এর ২০০তম জন্ম দিবস মঙ্গলবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ দুশো বছর আগে ১২ ই মে নাইটেঙ্গেলস জন্মগ্রহণ করেছিলেন৷ মানবপ্রেমী মহীয়সী নারীর জন্ম দিবস টি গোটা বিশ্ব জুড়ে নার্সেস ডে হিসেবে পালিত হয়৷ মানবপ্রেম এবং সেবা ধর্মের যে পরিচয় তিনি দিয়ে গেছেন তা আজও সমসাময়িক৷ আইজিএম হাসপাতালসহ রাজ্যের বিভিন্ন স্থানে নার্সেস ডে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে৷ এ উপলক্ষে আইজিএম হাসপাতালে নার্সেস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে নাইটেঙ্গেলস এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ প্রতিমা ভৌমিক৷


তিনি নাইটেঙ্গেলস এর জীবন আদর্শ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন৷ সাংসদ বলেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল কোনদিনই নার্সের প্রশিক্ষণ নেননি৷ তিনি ছিলেন বাণিজ্য বিভাগের ছাত্রী৷ বাণিজ্য বিভাগের ছাত্রী হয়েও তিনি আত্রের সেবার মানসিকতা নিয়ে জীবন উৎসর্গ করেছেন৷ সে কারণেই ফোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনটি বিশ্বজুড়ে সেবিকা দিবস হিসেবে পালিত হয়৷ এই মহান দিনে সমস্ত নার্সদের আর্তের সেবায় নিয়োজিত হতে অঙ্গীকার গ্রহণ করার আহ্বান জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷ নার্সদের হাতে মাস্ক স্যানিটাইজার সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন৷ রিজিওনাল ক্যান্সার হাসপাতালে নার্সেস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী৷ বিধায়ক শ্রী চক্রবর্তী নার্সদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন৷


এই মহান দিবসে নার্স সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের প্রতি তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন৷ বিধায়ক রতন চক্রবর্তী বলেন করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে নার্স মিডওয়াইফ এবং চিকিৎসকরা যেভাবে আর্তের সেবায় আত্মনিয়োগ করে চলেছেন তা শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করে ঋণ শেষ করা যাবেনা৷ তাদেরকে মানবতার মূর্ত প্রতীক বলেও তিনি আখ্যায়িত করেছেন৷ রাজ্যের অন্যান্য স্থানেও মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় নার্সেস ডে পালিত হয়েছে৷ তবে লক ডাউন জনিত পরিস্থিতিতে বড় ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি৷

Releated Posts

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

দিল্লিতে ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা, পারদ নামল ৬ ডিগ্রিতে

নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByadmin Jan 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top