News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : আগরতলার আইসিপিতে বিএসএফ শুল্ক কর্মীদের পিপিই কিট বিলি ল্যান্ডপোর্টের
Image

করোনা : আগরতলার আইসিপিতে বিএসএফ শুল্ক কর্মীদের পিপিই কিট বিলি ল্যান্ডপোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ ইন্টিগ্রেটেড চেকপোস্টে (আইসিপি) পাহারায় নিয়োজিত বিএসএফ এবং শুল্ক বিভাগের কর্মীদের সুরক্ষা সামগ্রী প্রদান করেছে ল্যান্ডপোর্ট অথরিটি অব ইন্ডিয়া৷ প্রতিদিন আগরতলার আইসিপি দিয়ে বাংলাদেশি নাগরিক দেশে ফিরে যাচ্ছেন৷ তাই সুরক্ষা ব্যবস্থার অঙ্গ হিসেবেই এই সামগ্রী দেওয়া হয়েছে৷


এ-বিষয়ে আগরতলা ল্যান্ডপোর্টের ম্যানেজার দেবাশিস নন্দি বলেন, প্রতিদিন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে যাচ্ছেন৷ তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি৷ তিনি বলেন, সম্প্রতি স্বাস্থ্য দফতরের আধিকারিকরা আইসিপি-তে এসেছিলেন৷ এখানে বৈঠক করে কিছু নীতি নির্দেশিকা দিয়েছেন তাঁরাঊ তাঁদের পরামর্শ অনুযায়ী করোনা মোকাবিলায় সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে৷


তিনি বলেন, এখন আইসিপি-তে মূল প্রবেশদ্বারে স্বাস্থ্যকর্মীরা সমস্ত বাংলাদেশি যাত্রীদের পরীক্ষা করছেন৷ পরীক্ষায় করোনা-র লক্ষণ ধরা না পড়লে সংশ্লিষ্ট বাংলাদেশি নাগরিকদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে৷ তাঁর কথায়, আইসিপি-তে বিএসএফ এবং শুল্ক বিভাগের কর্মীরা রয়েছেন৷ তাঁদেরকে ল্যান্ডপোর্টের পক্ষ থেকে পিপিই কিট দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, স্বাস্থ্য দফতরের নীতি নির্দেশিকা অবলম্বন করে তাঁদের পিপিই কিট প্রদান করা হয়েছে৷


দেবাশিস বাবুর কথায়, আইসিপি-তে বাংলাদেশি যাত্রীদের সাথে পারস্পরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে৷ জিরো লাইনে তাঁদের পুনরায় পরীক্ষা করে বাংলাদেশে যেতে দেওয়া হচ্ছে৷ সাথে তিনি যোগ করেন, প্রতিদিন আইসিপি স্যানিটাইজ করা হচ্ছে৷ তাঁর দাবি, করোনা মোকাবিলায় সুরক্ষা ব্যবস্থায় কোনও ত্রুটি রাখা হচ্ছে না৷


এদিকে, বাংলাদেশ থেকে আগত পণ্যবাহী গাড়িগুলি জিরো পয়েন্টে স্যানিটাইজ করার ব্যবস্থা করেছে ল্যান্ডপোর্ট অথরিটি অব ইন্ডিয়া৷ এর সমস্ত খরচ ল্যান্ডপোর্ট বহন করছে৷

Releated Posts

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

দিল্লিতে ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা, পারদ নামল ৬ ডিগ্রিতে

নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByadmin Jan 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top