নয়াদিল্লি, ১৩ এপ্রিল(হি.স.): প্রাইভেট ল্যাবে শুধুমাত্র গরিব মানুষদেরই করোনা পরীক্ষা হবে বিনামূল্যে। সোমবার এই রায় দেয় দেশের শীর্ষ আদালত। এদিন মামলার রায়ে বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস রবীন্দ্র ভাট রায় দেন, ল্যাবগুলি তাদের আর্থিক সাধ্যের কথা আদালতকে জানিয়েছিল। সেই আর্জি মাথায় রেখেই বলা হচ্ছে, সবার জন্য নয়, বেসরকারি ল্যাবে শুধুমাত্র আর্থিক ভাবে পিছিয়ে পড়া করোনা পরীক্ষা হবে বিনামূল্যে।
গত সপ্তাহে একটি জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, বেসরকারি ল্যাবগুলিকে বিনামূল্যে কোভিড-১৯ টেস্ট করতে হবে। ওই রায় পর্যালোচনার জন্য বেসরকারি ল্যাবগুলির তরফে সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়। তার ভিত্তিতে সোমবার শীর্ষ আদালত রায় দিল, প্রাইভেট ল্যাবে শুধুমাত্র গরিব মানুষদেরই করোনা পরীক্ষা হবে বিনামূল্যে।
এদিন রিভিউ মামলার রায়ে বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস রবীন্দ্র ভাট রায় দেন, ল্যাবগুলি তাদের আর্থিক সাধ্যের কথা আদালতকে জানিয়েছিল। সেই আর্জি মাথায় রেখেই বলা হচ্ছে, সবার জন্য নয়, বেসরকারি ল্যাবে শুধুমাত্র আর্থিক ভাবে পিছিয়ে পড়া করোনা পরীক্ষা হবে বিনামূল্যে।
আদালত এ ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়েছে কেন্দ্রকে। দুই বিচারপতির বেঞ্চ বলেছে, কাদের বেসরকারি ল্যাবে বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষা হবে তার একটা অর্থনৈতিক ক্যাটেগরি তৈরি করতে। প্রসঙ্গত, এমনিতেই ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা’য় যাঁদের নাম আছে তাঁরা সবাই এই সুবিধা পাবেন।

