News Flash

  • Home
  • Uncategorized
  • কোয়ারেন্টাইনে থাকা ৭৬৯ জনের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী
Image

কোয়ারেন্টাইনে থাকা ৭৬৯ জনের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ প্রাতিষ্ঠানিক এবং বাড়িতে কোয়ারেন্টাইন -এ অবস্থানরত ৭৬৯ জনের নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ঘোষণা করেছেন৷


আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর ফেসবুক বার্তায় বলেন, ত্রিপুরায় বর্তমানে ২ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বলে শনাক্ত করা হয়েছে৷ তাদের চিকিৎসা চলছে৷ সাথে তিনি যোগ করেন, বর্তমানে ৭৬৯ জন কোয়ারেন্টাইনে রয়েছেন৷ তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৫৬ জন এবং বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন ৬১৩ জন৷ তিনি জানান, ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে, এক সপ্তাহের মধ্যে কোয়ারেন্টাইনে থাকা সকলের কোভিড-১৯ পরীক্ষা করা হবে৷ তাতে প্রাতিষ্ঠানিক এবং বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন যারা তাদের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে৷


তাঁর কথায়, বর্তমানে পশ্চিম ত্রিপুরা জেলায় ২০৪ জন, সিপাহিজলা জেলায় ৫৮ জন, খোয়াই জেলায় ৬৯ জন, গোমতি জেলায় ১৩২ জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ৬৪ জন, ধলাই জেলায় ৮৩ জন, ঊনকোটি জেলায় ২৬ জন এবং উত্তর ত্রিপুরা জেলায় ১৩৩ জন কোয়ারেন্টাইনে রয়েছেন৷ তিনি জানান, ত্রিপুরায় ১০,৫৮৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ তাদের মধ্যে বিদেশ সফররকারীও ছিলেন৷ তাঁর দাবি, তাদের মধ্যে ৯,৮১৬ জন ১৪ দিনের পর্যবেক্ষণের সময় অতিক্রান্ত করেছেন৷


তিনি বলেন, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে৷ মুখ্যমন্ত্রীর আবেদন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন৷ পাশাপাশি সংশ্লিষ্ট লক্ষণ নিয়ে যাঁরা আছেন, তাঁদের নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

দিল্লিতে ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা, পারদ নামল ৬ ডিগ্রিতে

নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByadmin Jan 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top