News Flash

  • Home
  • Uncategorized
  • নিজামউদ্দিন মরকজে অংশগ্রহণকারী রাজ্যের ১৮ পরিবার কোয়ারেন্টাইনে
Image

নিজামউদ্দিন মরকজে অংশগ্রহণকারী রাজ্যের ১৮ পরিবার কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ দিল্লির পশ্চিম নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই-জামাতের মসজিদে জমায়েতে অংশগ্রহণকারীদের চিহ্ণিত করে কোয়ারেন্টাইন সেন্টারে নেওয়া শুরু হয়েছে৷ বুধবার সারা দিনে ত্রিপুরায় ১৮টি পরিবারকে কোয়ারেন্টাইন সেন্টারে নেওয়া হয়েছে৷ তাঁদের নমুনাও সংগ্রহ করা হয়েছে৷ আজ রাতের মধ্যেই রিপোর্ট এসে পড়বে বলে আশা করা হচ্ছে৷ পশ্চিম জেলায় ওই মসজিদে জমায়েতে অংশগ্রহণকারীদের তুলে আনতে জেলা প্রশাসন বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়েছিল৷ সাথে পুর নিগমের কর্মীদেরও নিয়ে গিয়েছিল৷ তারা প্রত্যেকটি জায়গা স্যানিটাইজ করেছে৷ ওই মসজিদে অংশগ্রহণকারীরা সহযোগিতা করছেন বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা অতিরিক্ত জেলা শাসক সিদ্ধার্থ এস জসোয়াল৷ স্টেট সার্ভেইলেন্স অফিসার ডাঃ দ্বীপ দেববর্মা জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরায় ১৪টি পরিবার এবং সারা ত্রিপুরার মোট ১৮টি পরিবারকে চিহ্ণিত করে আজ কোয়ারেন্টাইন সেন্টারে নেওয়া হয়েছে৷


দিল্লির পশ্চিম নিজামুদ্দিনে তবলিগ-ই-জামাতের মসজিদে অন্তত ২ হাজার মানুষের সমাগম হয়েছিল৷ দিল্লিতে ওই মসজিদে (মরকজ নিজামউদ্দিন) শুধু ভারত নয়, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও বিভিন্ন মানুষজন এসে ওই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন৷ সেখান থেকেই ব্যাপক হারে মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে খবর৷ অসমে এখন পর্যন্ত ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত চিহ্ণিত হয়েছেন৷ তাঁরা প্রত্যেকেই ওই মসজিদে জমায়েতে অংশ নিয়েছিলেন৷


ত্রিপুরা থেকেও অনেকে ওই মসজিদে জমায়েতে অংশ নিয়েছেন৷ ডাঃ দ্বীপ দেববর্মা জানিয়েছেন, এখন পর্যন্ত ১৮ জনকে চিহ্ণিত করা হয়েছে৷ তাঁরা ওই জমায়েতে অংশ নিয়েছিলেন৷ তবে, তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের নাম পাওয়া যাচ্ছে৷ ফলে, ওই জমায়েতে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়বে, তা অনেকটাই নিশ্চিত৷ ডাঃ দেববর্মা বলেন, যাঁদের চিহ্ণিত করা হচ্ছে, তাদের পুরো পরিবারকে কোয়ারেন্টাইন সেন্টারে নেওয়া হচ্ছে৷ সাথে তাদের সকলের নমুনাও সংগ্রহ করা হচ্ছে৷ তাঁর দাবি, পশ্চিম জেলায় ১৪টি, উত্তর ত্রিপুরা জেলায় ২টি, গোমতি জেলায় ১টি এবং ঊনকোটি জেলায় ১টি পরিবারকে কোয়ারেন্টাইন সেন্টারে নেওয়া হয়েছে৷ তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, আজ রাতের মধ্যেই সকলের রিপোর্ট এসে যাবে৷


পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক সিদ্ধার্থ এস জসোয়াল বলেন, দিল্লির নিজামউদ্দিনে একটি মসজিদে জমায়েত হয়েছিল৷ সেখানে অংশগ্রহণকারী অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ ত্রিপুরা থেকেও অনেকেই ওই জমায়েতে অংশ নিয়েছেন৷ তাঁদের চিহ্ণিত করে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে৷ তাঁর কথায়, আজ পশ্চিম জেলায় ১৪ জনকে চিহ্ণিত করা হয়েছে৷ তাঁদের পুরো পরিবারকে কোয়ারেন্টাইন সেন্টারে নেওয়া হচ্ছে৷ পাশাপাশি তাঁরা যেখানে ছিলেন ওই স্থান প্রটোকল মেনে স্যানিটাইজ করা হয়েছে৷ তিনি বলেন, জেলা প্রশাসন পুলিশকেও সাথে এনেছে৷ কিন্তু, প্রত্যেকেই সহযোগিতা করেছে৷ তাই, তাঁদের সহজেই কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে৷
এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সমগ্র ত্রিপুরাবাসীর কাছে আবেদন জানিয়েছেন, ওই জমায়েতে যাঁরাই অংশ নিয়েছেন, তাঁরা স্বেচ্ছায় প্রশাসনের সাথে যোগাযোগ করুন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top