News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ভাইরাস : বিচারাধীন কয়েদিদের জন্য গুচ্ছ সিদ্ধান্ত
Image

করোনা ভাইরাস : বিচারাধীন কয়েদিদের জন্য গুচ্ছ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ করোনা ভাইরাস প্রতিরোধে সংশোধনাগারের কয়েদিদের জন্য টাস্ক ফোর্স গঠন করা হবে৷ মূলত, সুপ্রিম কোর্টের নির্দেশিকা নিয়ে আলোচনায় ওই সিদ্ধান্ত হয়েছে৷ তাতে, একাধিক পদক্ষেপ গ্রহণে সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷


ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তপক্ষের সদস্য সচিব জানিয়েছেন, সংশোধনাগারে কয়েদিদের কথা চিন্তা করে উচ্চক্ষমতাশীল কমিটির বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে৷ সোমবার মেলারমাঠস্থিত ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের অফিসে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি তথা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের এগজিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি শুভাশিস তলাপাত্রের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে৷ ওই বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র দফতর (কারাগার)-এর প্রধান সচিব বি কে সাহু, আই জি (প্রিজন) জয়দীপ নায়েক এবং সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের মুখ্য সুপারিনটেনডেন্ট ট্রিকা আচার্য৷


মূলত করোনা ভাইরাস সমস্যায় কারাগারে কয়েদিদের নিয়ে সুপ্রিমকোর্টের নির্দেশিকার উপর আলোচনা হয়েছে৷ তিনি বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে করোনা সংক্রান্ত সমস্যা মোকাবিলার জন্য সবকটি সংশোধনাগারে তিন দিনের মধ্যে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে৷ এই কমিটিতে থাকবেন জেলের সুপারিনটেনডেন্ট, জেলার অথবা সাব-জেলার অথবা ডেপুটি জেলার এবং মেডিক্যাল অফিসার৷ তিনি আরও বলেন, প্রত্যেকটি কমিটির জন্য রাজ্য সরকারের কাছে ১ লক্ষ টাকা করে আপৎকালীন তহবিল চাওয়া হবে৷ কেন্দ্রীয় সংশোধনাগরের জন্য ৪ লক্ষ টাকা চাওয়া হবে৷


তিনি জানান, ওই বৈঠকে আই জি (প্রিজন) বিচারাধীন ৫৫৭ জন কয়েদির একটি তালিকা দিয়েছেন৷ তাদের অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া যেতে পারে বলে প্রস্তাব দেওয়া হয়েছে৷ এদের সবাই তিন থেকে সাত বছর পর্যন্ত কারাবাসের সাজার বিভিন্ন ধারায় অভিযুক্ত৷ তিনি বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নির্দিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই বিচারাধীন কয়েদিদের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত নেবেন৷ কিন্তু কমিটি এই সময় ৬০ দিনের কম হবে না বলে সুপারিশ করেছে৷ তবে কমিটি বিদেশি সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন কয়েদিদের নিয়ে কোনও সিদ্ধান নেয়নি৷


তিনি জানান, সাজাপ্রাপ্ত কয়েদিদের ক্ষেত্রে নামের তালিকা প্যারোল কমিটির কাছে পাঠানোর কথা বলা হয়েছে৷ প্যারোল কমিটি ঠিক করবে কাদের ছাড়া যাবে৷ এই ক্ষেত্রে প্যারোলের সময়সীমা বাড়াতে পারবে প্যারোল কমিটি৷ সাথে তিনি যোগ করেন, উচ্চক্ষমতাশীল কমিটি জেলে থাকা কয়েদিদের মধ্যে দূরত্ব বজায় রাখার পাশাপাশি মেডিক্যাল চেক-আপের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top